মৃতের সংখ্যায় চীনকে ছাপিয়ে গেলো ভারত, উঠে এল ভয়ংকর তথ্য
করোনা সংক্রমণ রুখতে ঘোষিত হয়েছে চতুর্থ দফার লকডাউন। তবুও যেন পরিস্থিতি দিনদিন নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে। আক্রান্তের সংখ্যার নিরিখে প্রতিদিনই ভাঙছে রেকর্ড। ক্রমাগত আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় মোট ৭,৪৬৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে বর্তমানে গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা ১,৬৫,৭৯৯ জন।
বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী, আগেই ভারতে আক্রান্তের সংখ্যা চীনকেও ছাপিয়ে গিয়েছে। তবে এবার শুধু আক্রান্ত নয় মৃত্যুতেও চীনের আগে এগিয়ে গেলো ভারত। চীনে যেখানে মৃতের সংখ্যা ৪,৬৩৪ জন, ভারতে সেই সংখ্যা ৪,৭০৬।
অন্যদিকে বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী এই মারণ ভাইরাসের দ্বারা আক্রান্ত সংখ্যার ভিত্তিতে উৎস দেশ চীনের স্থান পঞ্চোদশতম। অন্যদিকে ভারতের স্থান নবম। যার অর্থ হলো বাকি দেশের তুলনায় চীনের পরিস্থিতি অনেকটাই ভালো। যদিও দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তবে এরই মাঝেও কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। কারণ, করোনা থেকে সুস্থ হওয়ার হারও ক্রমাগত বাড়ছে। জানা গিয়েছে ইতিমধ্যেই ৭১,১০৬ জন এই ভাইরাসকে হার মানিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…