নিউজ

দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, মহারাষ্ট্রের রকাধিক জায়গায় জারি হল লকডাউন

মুম্বই: দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-১৯ (Covid 19)। ইতিমধ্যে ভারতে (India) দেখা গেছে ভাইরাসের নয়া স্ট্রেন। এই নয়া স্ট্রেন দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে এ-দেশে প্রবেশ করেছে। মহারাষ্ট্রে (Maharashtra) নতুন করে প্রতিনিয়ত বাড়ছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ। যার জেরে মহারাষ্ট্র সরকার রাজ্যের দুটি জেলায় ফের সাপ্তাহিক লকডাউন জারি করেছে।

গোটা শহর জুড়ে চলছে নজরদারি। করোনারবিধি নিষেধ পালন না করলে কঠোর শাস্তিও দেওয়া হবে। সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছে কিনা, সেদিকে নজর রাখার জন্য ৩০০ জন মার্শাল নিয়োগ করা হয়েছে মুম্বই পুরসভার তরফে। মহারাষ্ট্র নতুন করে উদ্বেগ বাড়ালেও দেশের অন্যান্য রাজ্যগুলিতে এখনও সেইভাবে নতুন করে আক্রান্তের ঘটনা সামনে আসেনি।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৯৩ জন। পরিসংখ্যান অনুযায়ী আগের থেকে বহুগুন বেশি এবারের আক্রান্তের সংখ্যা। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৯ লক্ষ ৬৩ হাজার ৩৯৪। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ১ লক্ষ ৫৬ হাজার ১১১ জনে।

শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। পাশাপাশি গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১০ হাজার ৮৯৬ জন। দেশে মোট অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৫৪২ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৬ লক্ষ ৬৭ হাজার ৭৪১ জন। অন্যদিকে দেশে  ১ কোটি ১ লক্ষ ৮৮ হাজার ৭ জন স্বাস্থ্যকর্মীকে  ইতিমধ্যে করোনার টিকা দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026