আর মাত্র কিছুটা সময়, তারপরই করোনার থাবাতে মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যাবে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯৫ হাজার ৬৯৪ জন। গোটা বিশ্বকে ক্রমাগত গ্রাস করে নিচ্ছে এই রাক্ষুসে ভাইরাস। আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ১৬ লক্ষ ছাড়িয়ে গেছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩ হাজার ১৬৮ জন। সমস্ত তথ্যই জনস হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট থেকে মিলেছে।
আমেরিকাতে মৃতের সংখ্যা প্রতিদিনই ২ হাজারের কাছাকাছি থাকছে। আমেরিকাতে গত ২৪ ঘন্টায় প্রাণহানি ঘটেছে ১ হাজার ৮৭২ জনের। তবে ইতালি ও স্পেনের মৃতের হার আগের তুলনায় অনেকটাই কমেছে। ইতালি মৃতের সংখ্যার নিরিখে সবচেয়ে শীর্ষে আছে। সংখ্যাটা ১৮ হাজার ২৭৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা। সংখ্যাটা ১৬ হাজার ৬৯১ জন। আর তৃতীয় স্থানে আছে স্পেন। সেখানে ১৫ হাজার ৪৪৭ জন মানুষকে গ্রাস করেছে মারণ ভাইরাস।
চিকিৎসকদের ও প্রাণহানি ঘটেছে বিভিন্ন দেশে। ভারতেও বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন করোনাতে। এছাড়া ইতালিতে এখনও পর্যন্ত প্রায় ১০০ জন চিকিৎসক ও ২৫ জনের বেশি নার্স মারা গেছেন বলে জানা গেছে। সূত্র অনুযায়ী সেখানে প্রায় ১০ হাজার চিকিৎসাকর্মী করোনার কবলে পড়েছেন। ফ্রান্সে ও ধীরে ধীরে বাড়ছে করোনার দাপট। প্রায় ১২ হাসজার মানুষ মারা গেছেন। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে মানুষ মরছে। সংখ্যাটা ক্রমশ বাড়ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…