সরকারের পরিসংখ্যান অনুযায়ী বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক হরে বেড়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৩৭ জন। সরকারের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৩৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪১ জনের। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৪১ জন।
বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৭ জন এবং মারা গেছেন ৩ জন। এর সাথে তিনি সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন, যেন তারা যাচাই করে তবেই আক্রান্তের সংখ্যা প্রচার করেন। শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য এই কঠিন পরিস্থিতিতে মানুষকে আতঙ্কিত করতে বারণ করেছেন। এছাড়া সুপ্রিম কোর্টের সংবাদমাধ্যমের উদ্দেশ্যে যে আইন লাগু হয়েছে, সেই জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার রাতেই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের তরফ থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়। সেখানেও বাংলাতে ৩৭ জন আক্রান্ত হয়েছে ও ৩ জন মারা গেছেন, সেটার উল্লেখ করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল বুধবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার তরফ থেকে সমস্ত রাজ্যের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে দেশের মানুষ যাতে সঠিক খবর জানতে পারে তাই কেন্দ্র একটি ওয়েবসাইট তৈরী করেছে। রাজ্য সরকারগুলিকেও এরকম ওয়েবসাইট তৈরী করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…