নিউজ

দেশে ফের নতুন করে করোনা আতঙ্ক, COVID-19 আক্রান্ত ১৬৬ জন, উদ্বেগ বাড়াচ্ছে এই রাজ্য

আবারো করোনাভাইরাসের আতঙ্ক বাড়তে শুরু করেছে দেশে। এই মুহূর্তে গোটা দেশে মোট ১৬৬ জন করোনাভাইরাস আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে। করণা সংক্রমণ নিয়ে আবারও আজ একটি রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যার রীতিমত কপালে ভাঁজ ফেলেছে চিকিৎসক এবং প্রশাসনিক কর্মকর্তাদের। ইতিমধ্যেই করোনাভাইরাস এর রিপোর্ট নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছেন সকলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত ভারতে করোনাভাইরাসের আক্রান্ত সক্রিয় মামলার সংখ্যা ৮৯৫ জন। রবিবার সকাল ৮ টায় আপডেট করা তথ্য দেখা গিয়েছে ইতিমধ্যেই দেশের করোনাভাইরাস মামলার সংখ্যা ৪ কোটি ৫০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩৩ হাজার।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা একটি রিপোর্টে জানা গিয়েছে, ভারতে ১৬৬ টি নতুন করণা ভাইরাস সংক্রমণের হদিশ মিলেছে। গত ২৪ ঘন্টায় দৃষ্টান্তমূলকভাবে বৃদ্ধি পেয়েছে দেশের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। বলতে গেলে দেশে করোনা ভাইরাস সংক্রমণের হার আবারও বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে করোনাভাইরাস আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৫ জন। রিপোর্ট বলছে ১৬৬ টি নতুন করোনাভাইরাস মামলার মধ্যে বেশিরভাগই এই মুহূর্তে কেরালা থেকে এসেছে। বিষয়টি বেশ উদ্বেগজনক অবশ্যই।

এই মুহূর্তে করোনা ভাইরাস আক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা লোকের সংখ্যা ভারতে রয়েছে ৪ কোটি ৪৪ লক্ষ। করণা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৮.৮১ শতাংশ ভারতীয়। অন্যদিকে করোনা সংক্রমণের মামলায় মৃত্যুর হার মাত্র ১.১৯ শতাংশ। তবে এই রিপোর্ট দেখে একেবারেই উড়িয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার নেই। যদি আবারো করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয় ভারতে তাহলে আবারও হয়তো লকডাউন আসতে পারে। ফলে বিষয়টা আরো চিন্তার হয়ে উঠতে পারে ভারতের সাধারণ মানুষের জন্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026