কাউন্টিতে এ যেন স্বপ্নের পথ চলা। প্রথম ম্যাচেই শত রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে বিরল রেকর্ড গড়লেন ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। পাশাপাশি ডারহামের বিরুদ্ধে পূজারা সেই ইনিংস দেখে খুশিতে ডগমগ হয়ে উঠেছেন ভারতীয় সমর্থকরা। কারণ চলতি বছরের শেষ লগ্নে ইংল্যান্ডের মাটিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা আসর খেলবে ভারত। যার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে শক্তিশালী অস্ট্রেলিয়া। ফলে ইংল্যান্ডের মাটিতে পূজারার এই অনবদ্য পারফরমেন্স ভারতীয় টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতের তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা বর্তমানে সাসেক্সের অধিনায়ক হিসেবে কাউন্টি ক্রিকেট খেলছেন। আর প্রথম ম্যাচে ডারহামের বিরুদ্ধে ১৬৩ বলে ১৩টি চার এবং একটি ওভার বাউন্ডারি সহ ১১৫ রানের ঝকঝকে ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন তিনি। এই সময় চেতেশ্বর পূজারার স্ট্রাইক রেট ছিল ৭০-এর উপর। আর ডারহামের বিরুদ্ধে পূজারা সেই ইনিংস দেখে খুশিতে ডগমগ হয়ে উঠেছেন ভারতীয় সমর্থকরা।
হোভে প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে ডারহাম। লম্বা রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে সাসেক্স ভালো শুরু করে। তবে প্রথম অঘটন ঘটে ৯.২ ওভারে। দলের ৪২ রানের মাথায় ভাগ্যের দোষে আউট হয়ে সাজঘরে ফেরেন আলি ওর। আর এরপর শুরু হয় সাসেক্সের ব্যাটসম্যানদের আশা আর যাওয়া। তবে পঞ্চম উইকেটে অলি কার্টারের সাথে ১১২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন চেতেশ্বর পুজারা। এরপর অলি কার্টার সাজঘরে ফিরলে জর্জ গার্টনের সঙ্গে ৪২ রানের একটি ছোট্ট পার্টনারশিপ গড়েন তিনি। জর্জ গার্টনে আউট হয়ে সাজঘরে ফেরার পর পরই LBW হন অধিনায়ক চেতেশ্বর পুজারা।
তবে তার আগে তার ব্যাট থেকে ১১৫ রানের ঝকঝকে ইনিংস উপহার পায় সাসেক্স। আর সেই আনন্দে ভাগ বসান ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ আগামী ৭ই জুন থেকে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে। যে ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা চেতেশ্বর পুজারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। ফলে কাউন্টিতে পূজারার সাফল্যে খুশির হাওয়া বইছে ভারতীয় ক্রিকেটে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…