করোনার সংক্রমণকে ঠেকাতে দেশ জুড়ে ফের তৃতীয় দফার লক ডাউন জারি হয়েছে। ৪ঠা মে থেকে আগামী ১৭ই মে দেশজুড়ে লক ডাউনের ফলে বন্ধ সমস্ত জমায়েত, ধর্মীয় অনুষ্ঠান। বন্ধ রয়েছে সমস্ত যান চলাচল পরিষেবা। আর এর মাঝেই নতুন নতুন উপায়ে বিবাহের কাজ সম্পন্ন করছেন যুগলরা। এরকমই এক অভিনব পন্থার মাধ্যমে বিয়ে সারলেন মুম্বাইয়ের যুগল। যা নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
করোনার সংক্রমণ রুখতে একমাত্র হাতিয়ার সামাজিক দূরত্ব। এই মূহুর্তে পরস্পরের থেকে দূরত্বে অবস্থান করাই শ্রেয় তা সরকারের তরফ থেকে বারবার ঘোষিত হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে। মুম্বাইয়ের এক যুগল সামাজিক দূরত্বকে প্রাধান্য দিয়ে নতুন উপায়ে সারলেন বিবাহ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাঠির মাধ্যমেই মালাবদল করছেন তাঁরা। এই মূহুর্তে ফুলের মাধ্যমেও ছড়াতে পারে নোভেল করোনা ভাইরাসের জীবাণু। যা সংক্রমণ ঘটাতে পারে। তাই লাঠি দিয়ে মালাবদল সারলেন উভয়।
বিয়ের এই অভিনব পন্থায় মজেছে নেটিজেনরা। এই ভিডিও দেখে খুশির হাসি সকলের মুখে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। তবে কেউ লক ডাউনের ফলে অন্য পন্থাও অবলম্বন করছেন বিয়ের জন্যে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আত্মীয় স্বজনদের উপস্থিতির মধ্যে দিয়েই কেউ সারছেন বিয়ে। কোথাও বা কনেকে সাইকেলে চড়িয়ে নিয়েই বর ফিরছেন নিজের বাড়িতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…