VIRAL: সরযূ নদীতে স্নানের সময় অশ্লীল কাজ দম্পতির, দেখেই মারধর করল ক্ষিপ্ত জনতা

বর্তমান ডিজিটাল যুগে প্রত্যেকের কাছেই স্মার্টফোন অবশ্যই রয়েছে। আসলে এখন দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রযুক্তির ব্যবহার অবশ্যই করতে হবে। বেশিরভাগ কাজকর্ম আজকালকার দিনে মুঠোফোনের মাধ্যমেই করা যায়। এখন আসতে আসতে জনপ্রিয়তা হারাচ্ছে টিভি, রেডিও এবং সংবাদপত্র। সেই জায়গায় বিনোদনের স্মার্ট পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি বিভিন্ন জায়গাতে যেকোনো সময় গেলেই বিভিন্ন ধরনের মজাদার বা অবাক করা ঘটনার ভিডিও বা ছবি দেখা যায়।

তবে সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যা দেখে লজ্জা পেয়ে যাবেন আপনিও। মোটামুটি সকলেই জানেন যে পুণ্য লাভের উদ্দেশ্যে অযোধ্যার সরযু নদীর তীরে সর্বদাই ভিড় থাকে পর্যটকদের। ভক্তরা সেখানে নদীতে নেমে স্নান করে। তবে সম্প্রতি পর্যটকদের মধ্যে এক দম্পতি নদীতে নেমে স্নান করার সময় এমন কাজ করেছেন যা দেখে লজ্জা পেয়ে গিয়েছেন উপস্থিত সকলেই। এমন শুদ্ধ জায়গায় দম্পতির অশ্লীল কাজ সিক্ত করেছে সকলকে। সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে স্বামী তার স্ত্রীকে সকলের সামনে স্নান করার সময় চুমু খাচ্ছেন। ঘটনার তিক্ততা এমন জায়গাতেই পৌঁছেছে যে ওই দম্পতির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে এক নতুন দম্পতির সরযু নদীর রাম কি পায়দিতে স্নান করছেন। হঠাৎ করেই তারা জলের মধ্যে চুম্বন করতে শুরু করেন। এই দেখে ব্যাপক ক্ষিপ্ত হয়ে যান উপস্থিত লোকজন। অনেকেই ওই দম্পতিকে মারধোর করতে শুরু করে। জানা গিয়েছে, বিষয়টি স্বতপ্রণোদিত গ্রহণ করে অযোধ্যা পুলিশ ১০ থেকে ১২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এই প্রসঙ্গে অযোধ্যা পুলিশের এসএসপি শৈলেশ পান্ডে জানিয়েছেন যে ভিডিওটি প্রায় এক সপ্তাহের পুরনো। এখনো অব্দি ওই দম্পতির পক্ষ থেকে কোন অভিযোগ জানানো হয়নি। ওই দম্পতি কোথা থেকে এসেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। তাদের কোনো অভিযোগ থাকলে নথিভূক্ত করার চেষ্টা করা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026