জীবনযাপন

আপনার পারিবারেও কি লেগেই থাকে বিবাদ, তবে এই টিপসগুলি অনুসরণ করে শান্তিপূর্ন গৃহে বাস করুন

মানুষ একটি সামাজিক প্রাণী। একটি শিশু জন্মের পর, সমাজ বলতে তার পরিবারকেই চেনে। পরিবার পরিজন ছাড়া মানুষ অচল। আপনজন না থাকলে কোনো সুখের সময়ও ভালো লাগে না। কিন্তু কিছু ছোট ব্যাপার নিয়ে যখন আপনজনের সঙ্গে বিবাদ হয় সেটি বেদনাদায়ক।

মানব জীবনে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এমতাবস্থায় তাদের গুরুত্ব বোঝা খুবই জরুরী যে বুঝে না তার জীবনে দুঃখ নেমে আসে। কখনো দেখা যায় কিছু কিছু বাড়িতে পারিবারিক কলহ এতটাই বেড়ে যায় যে একসঙ্গে বসবাস করেও মানুষ দূরে চলে আসে। এর কারণে ঘরের পরিবেশ টানটান উত্তেজনাপূর্ণ থাকে, যা শিশুদের উপর খুব খারাপ প্রভাব ফেলে। এতে শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে, আপনি বাড়ির বয়স্ক হিসেবে রোজকার ঝগড়া কম করার ও পরিবারকে সুখী রাখা আপনার দায়িত্ব হয়ে দাঁড়ায়। চলুন জেনে নিই কিভাবে সম্পর্কের মাঝে মাধুর্য আনা যায়।

কিভাবে পারিবারিক দ্বন্দ্ব কমানো যায় আমরা তার উপায় বলতে চলেছি। আসুন জেনে নিন কি কি করণীয় একটি সুন্দর ও সুখী পরিবার পেতে:-

১) অপরের দৃষ্টিকোণ বুঝবার চেষ্টা করুন:-
যেকোনো কাজ করার পেছনে প্রত্যেকেরই নিজস্ব ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে। এমন পরিস্থিতিতে, আপনাকে পরিবারে অন্য সদস্যের দৃষ্টিভঙ্গি বুঝতে হবে। আপনি যদি এই মনোভাব অবলম্বন করেন তবে অর্ধেক বিরোধ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। আপনি যদি কিছু পছন্দ না করেন তবে এর অর্থ এই নয় যে অন্য কেউ এটি পছন্দ করে না।

২) পরিবারের সকলের সঙ্গে পরামর্শ করুন:-
জীবনে বা কাজে কোনো বাঁধা, সমস্যা এলে পরিবারের সঙ্গে কথা বলুন। কোনো বিপদে পরে নিজে কিছু উপায় খুঁজে না পেলেও বাড়ির সদস্যদের সাথে শেয়ার করুন। এতে আপনার মনের বোঝা হালকা হবে এবং দুশ্চিন্তা ও চাপও কমবে। এতে পরিবারে যোগাযোগেরও উন্নতি হবে এবং সুন্দর রূপে সমস্যার সমাধান পেয়ে যাবেন।

৩) উচ্চস্বরে কথা বলবেন না:-
পরিবারের কোনো সদস্যের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হলে তাকে নিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করবেন না। এতে করে পরিবেশ ও ব্যাপার দুটোই খুব খারাপ হয়ে যায়। ঘরের সমস্যাগুলো সবসময় নিচু গলায় সমাধান করুন।

৪) ভুল সিদ্ধান্তে সাথ দেবেন না বরং অপরকে বুঝিয়ে কথা বলুন:-

আপনি যদি মনে করেন যে কারো কথা বা কোনো কাজ ঠিক নয়, সে ভুল করছে, পরিবারের জন্যে সেটি ক্ষতিকর, তাহলে তাকে একেবারেই সমর্থন করবেন না, বরং তাকে বুঝিয়ে বলুন, তার কী ক্ষতি হতে পারে। কিন্তু তাকে আদর যত্নের সঙ্গে বুঝাতে হবে, ঝগড়া করে বা রাগ নিয়ে নয়।

Nilanjana Pande

Published by
Nilanjana Pande

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026