দেশে করোনা সংক্রমণ প্রতিদিন বেড়েই চলেছে। এই মুহূর্তে প্রতিদিন প্রায় সাড়ে ৩ লক্ষ্য মানুষ আক্রান্ত হচ্ছেন করনাতে। করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যেই দেশজুড়ে মৃত্যু মিছিল। আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সের সকলকে ভ্যাকসিন দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তার পাশাপাশি এবারে রাজ্য সরকারগুলি নিজেদের উদ্যোগে এই ভ্যাকসিন কিনতে পারবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। একেবারে খোলা বাজারে আপনারা করোনার টিকা কিনতে পারবেন।
সেরাম ইনস্টিটিউট এতদিন পর্যন্ত তাদের কবি কোভি শিল্ডের দাম ঘোষণা করে দিয়েছিল। ওই ভ্যাকসিন কিনতে রাজ্য সরকারকে খরচ করতে হতো ৪০০ টাকা করে এবং বেসরকারি হাসপাতালগুলিকে খরচ করতে হতো ৬০০ টাকা করে। সেরাম ইনস্টিটিউটের পর এবার ভারত বায়োটেকের CoVaxin এর দাম ঘোষিত হয়ে গেল। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বেসরকারী হাসপাতালগুলিতে এই ভ্যাকসিন কেনার জন্য খরচ করতে হবে ১২০০ টাকা করে। আর সরকারি হাসপাতালে এই ভ্যাকসিন কেনার জন্য খরচ হবে ৬০০ টাকা। অনেকদিন ধরেই ভারত বায়োটেকের এই ভ্যাকসিন নিয়ে কাজ কর্ম চলছে।
আইসিএমআর এর বিজ্ঞানীরা এবং ভারত বায়োটেক একসাথে মিলে তৈরি করেছে কো – ভ্যাকসিন। দেশে জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই দুটি টিকা ভারতে চলছে এবং তার সাথেই রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক’ ভি ভারতে অনুমোদিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শীঘ্রই এবারে রাশিয়ার ভ্যাকসিন ভারতে প্রয়োগ করা শুরু হবে। তার আগেই ভারত বায়োটেক এর এই নতুন ভ্যাকসিনের দাম ঘোষণা করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…