জীবনযাপন

কোভিডে পানশালা এড়িয়ে বাড়িতেই বানান সুস্বাদু মকটেল ও সোডা আইসক্রিম

কোভিড চলাকালীন পানশালা গুলি বন্ধ হয়েছিল। বেশকিছু পানশালা খুলেও গেছে, কিন্তু আপনি দীপাবলিতে কি পানশালায় যাবেন? আপনি যাবেন কি যাবেন না সেটা অবশ্যই আপনার উপর নির্ভর করছে, কিন্তু আপনি চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন দুর্দান্ত লোভনীয় মকটেল। কি মকটেল নাম শুনেই জিভে জল আসছে তো? আজকের আর্টিকেলে আমরা ঘরোয়া পদ্ধতিতে মকটেল ও সোডা আইসক্রিম বানানো নিয়ে কথা বলব যেগুলো ভীষণভাবে হেলদি এবং খুবই সুস্বাদু।

আপনার বাড়িতে নিশ্চয়ই বরফ রয়েছে। বরফকুচি রেখে দেবেন আলাদা করে। সোডা ওয়াটার একটা বোতল কিনে নিন। সুন্দর সুন্দর লম্বা কাচের গ্লাস কিনুন। উপকরণ হিসেবে রাখুন আঙ্গুর, পাতিলেবুর রস, গুঁড়ো করা চিনি, আর টাটকা পুদিনা পাতা। আঙ্গুরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ভিটামিন সি থাকে ও পটাশিয়াম এবং ক্যালসিয়াম থাকে। তাই আঙ্গুর অসাধারণ ফল হয়ে উঠতে পারে মকটেলের জন্য। যাইহোক এবার আসি প্রণালীতে। প্রথমেই পুদিনা পাতা থেঁতো করে রস বার করে নিয়ে পাতাগুলো ফেলে দিন। আঙ্গুর ব্লেন্ডারে মিক্স করে নিন। আপনি এর মধ্যে আনারস কুচিও দিতে পারেন। এরপর এর মধ্যে পুদিনার রস দিন চিনি, লেবুর রস, এবং সোডা মিশিয়ে নিন। লম্বা কাচের গ্লাসে ঢেলে দিন। বরফ কুচি দিন এবং তারপরে কয়েকটা পুদিনা পাতা গার্নিশ করে দিন। ব্যাস রেডি আপনার মকটেল।

এই দীপাবলিতে মোকটেল ছাড়াও আপনি আরেকটা জিনিস বাড়িতেই বানাতে পারেন। সে জিনিসটি হলো আইসক্রিম সোডা। আইসক্রিম খেতে কে না পছন্দ করে না বলুন তো? চাইলে আইসক্রিমকে একটু অন্যভাবে আপনি পরিবেশন করতে পারেন। প্রথমেই নিয়ে নিন একটা লম্বা কাচের গ্লাস, তাতে মিশিয়ে দিন যেকোনো সফট ড্রিঙ্ক। যদি আপনি সেভেন-আপ অথবা স্প্রাইট অথবা কোকোকোলা পছন্দ করেন মিশিয়ে নিন। গ্লাস সম্পূর্ণ ভরবেন না, মোটামুটি তিন থেকে চার ইঞ্চি গ্যাপ রাখবেন। এবার সঙ্গে সঙ্গে দুই স্কুপ আইসক্রিম ঢেলে দিন। এক্ষেত্রে ভ্যানিলা খুব ভালো যায়। ব্যস রেডি আপনার সোডা আইসক্রিম, অনেকে একে আইসক্রিম ফ্লোট বলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026