করোনা স্পেশ্যাল ভাড়া নির রাস্তায় বেসরকারি ও মিনি বাস, কোথায় কত ভাড়া?
পঞ্চম দফার লকডাউনের আনলক-১ অর্থাৎ প্রথম ধাপে লোকাল ট্রেন ও মেট্রো বাদে প্রায় সব পরিবহন ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে। রাজ্যের বেশিরভাগ অফিস খুলে দেওয়া হয়েছে। রাস্তায় বেরিয়ে বাসের অভাবে অফিসযাত্রীদের সমস্যার সৃষ্টি হয়েছে। আনলক-১-র দুই দিন রাস্তায় সরকারি বাসের দেখা মিললেও বেসরকারি বাসের দেখা মেলেনি। আর সরকারি বাসের সংখ্যাও যাত্রীর তুলনায় অনেক কম। তাই যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে।
বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি না করলে বাস মালিকরা রাস্তায় বাস নামাবেন না বলে জানিয়েছিলেন। মঙ্গলবার ও বেসরকারি বাসের দেখা মেলেনি। কিন্তু বুধবার সকাল থেকেই শহরের রাস্তায় দেখা গেল বেসরকারি বাস। তবে বাসের ভাড়া কিন্তু বেড়েছে। তবুও যাত্রীরা কোনো আপত্তি করছেন না। বর্তমানে অফিস যাওয়া বেশি দরকার।আর ট্যাক্সি বা ক্যাবে বেশি ভাড়া দিয়ে দিয়ে যাবার থেকে বাসে ভাড়া বেশি দিয়ে যাতায়াত করা অনেক লাভের।
‘কোভিড-নাইন্টিন স্পেশাল ফেয়ার’ নোটিস লাগিয়েই ভাড়া বাড়িয়েছে বেসরকারি বাস। সূত্র মারফত জানা গেছে, ৭ টাকার ভাড়া বেড়ে হয়েছে ১০ টাকা, ৯ টাকার ভাড়া এখন ১৫ টাকা, ১০ ও ১১ টাকার ভাড়া বেড়ে হয়েছে ২০ টাকা। আর মিনিবাসের ক্ষেত্রে ৮ টাকার ভাড়া বেড়ে হয়েছে ১০ টাকা, ১০ টাকার ভাড়া বেড়ে হয়েছে ১৫ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…