এতদিন ধরে অনেকেই বলছিলেন করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আগের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের থেকে অনেক বেশি মারাত্মক হবে। কিন্তু এই দাবিকে সম্পূর্ণরূপে খণ্ডিত করেছে এবারে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর এর নতুন টেস্ট। আইসিএমআর এর নতুন পরীক্ষায় ধরা পড়েছে যে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ তো আসবেই, কিন্তু তা হয়তো আগের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের তুলনায় কম মারাত্মক হবে। ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চে গত শুক্রবার এই বিষয়টি নিয়ে একটি রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে। যার নাম দেওয়া হয়েছে, ‘Plausibility of the third wave of covid-19 in India: A mathematical modelling based analysis’.। অর্থাত বাংলায় বললে, ‘ভারতে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউয়ের সম্ভাব্যতা: গাণিতিক মডেল বিশিষ্ট একটি এনালিসিস’
এই গবেষণায় উঠে এসেছে, করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আসলেও তা দ্বিতীয় ঢেউয়ের তুলনায় অনেকটাই কম সংক্রামক এবং হবে। তবে বিশেষজ্ঞরা অবশ্যই জানিয়ে দিয়েছেন, এই সম্পূর্ণ বিষয়টি একটি গাণিতিক মডেল এর উপর তৈরি হয়েছে এবং এই মডেলের উপর অবশ্যই অনিশ্চয়তা রয়েছে। এছাড়াও জানানো হয়েছে, যদি আমরা ভ্যাক্সিনেশন আরো ভালো করে করতে পারি এবং ভারতের মানুষকে আরও বেশি ভ্যাকসিনেটেড করতে পারি তাহলেই একমাত্র এই তৃতীয় ঢেউ প্রশমিত করতে পারব।
এছাড়াও বিজ্ঞানীরা এই গবেষণা পত্রে তৃতীয় ঢেউয়ের চারটি সম্ভাব্য প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন, সার্স কোভ ২ এর ছড়িয়ে পড়ার মডেলকে ব্যাখ্যা করে। প্রথম প্রক্রিয়া, যেখানে একটি অদৃশ্য ইমিউনিটি পূর্বে আক্রান্ত রোগীদের আবার আক্রান্ত করতে পারে। দ্বিতীয় প্রক্রিয়া, একটি অদ্ভুত স্টেইন, যেটি আগের সমস্ত স্টেইনের ফলে হওয়া সমস্ত ইমিউনিটি কে প্রতিহত করতে পারে। তৃতীয়তঃ, একটি নতুন ভাইরাল প্রজাতির জন্ম, যা আগের সমস্ত প্রজাতি থেকে বেশি সংক্রামক এবং চতুর্থত, বর্তমান সময়ে লকডাউন, যা করোনা সংক্রমণ এর নতুন সুযোগ তৈরী করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…