নিউজ

গাড়ির নম্বর প্লেটে লেখা Covid 19, দাবীদারহীন গাড়ি পড়ে আছে পার্কিং জোনে

দীর্ঘ ৪ মাস ধরে পার্কিং জোনে পড়ে রয়েছে একটি রহস্যজনক গাড়ি। এই গাড়ির কোনো দাবিদার নেই। গাড়িটি কভার দিয়ে ঢাকা ছিল বহুদিন ধরে। কয়েকদিন আগে ওই পার্কিং জোনের এক নিরাপত্তারক্ষী কভার সরান। আর কভার সরিয়ে যা দেখেন তা দেখে রীতিমত ঘাবরে যান তিনি। ওই গাড়ির নম্বর প্লেটের জায়গাতে লেখা আছে Covid 19. আর এই লেখাটার জন্যই রহস্য বাড়ছে।

এই গাড়িটি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিমানবন্দরের পার্কি জোনে গত ফেব্রুয়ারি মাস থেকে দাঁড়িয়ে আছে। গাড়িটি ছাই রঙের বিএমডব্লিউ। মনে করা হচ্ছে যে বিমানবন্দরের কোনো কর্মীর গাড়ি হতে পারে। হয়তো অন্য কোনো দেশে গিয়ে আটকে পড়েছেন, লকডাউনের জেরে ফিরতে পারেননি। তবে পার্কিং জোনের লোকেদের কাছে ওই গাড়িটির ব্যাপারে কোনো তথ্য নেই।

স্টিভেন স্প্রে নামের বিমানবন্দরের এক কর্মী ওই গাড়ির ছবি তুলে পোস্ট করেন। তার পর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তিনি অবশ্য বলছেন যে এত দামি গাড়ি এভাবে ফেলে রাখার সাহস কোনও বিমান কর্মী দেখাবেন বলে তিনি মানতে পারছেন না। এদিকে ওই পার্কিং জোনে কেউ নিজের গাড়ি ৪৮ ঘন্টার বেশি রাখতে পারবেন না বলে এমন নিয়ম আছে। আর এই গাড়ির লাইসেন্স ২০২০ সালের ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট জানিয়েছে যে Covid 19 নামে কোনও গাড়ির লাইসেন্স নথিভুক্ত নেই। আর এই সমস্ত তথ্যের পরেই এই গাড়ি নিয়ে রহস্য বাড়ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026