জানা গিয়েছে আগামী ৫ এবং ৬ অক্টোবর হু-এর এগজিকিউটিভ বোর্ড মিটিংয়ে করোনা সংক্রান্ত তাদের প্রথম রিপোর্ট পেশ করবে। নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এবং লিবেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি এলেন জনসন স্যারলিফের নেতৃত্বে এই প্যানেলে নিরপেক্ষ রিপোর্ট তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
এই প্যানেলের আসল উদ্দেশ্য হল কীভাবে বিশ্ব এই মহামারি থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে। হু ডিরেক্টর জেনারেল তেদ্রোস এবং স্বাধীন প্যানেল এর আগেই এই বিষয় নিয়ে স্পষ্ট মতামত দিয়েছিলেন। প্রসঙ্গত, সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। গত মাসে ব্রাজিল আর আমেরিকাকে পেছনে ফেলে তিন নম্বরে গেলেও, ভারতে যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত দেশের আমজনতা। কারণ শুরু থেকে লকডাউন করেও ঠেকানো যায়নি করোনা সংক্রমণ।
প্রতিমাসেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনার হার। এই মুহূর্তে আমেরিকা ও ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭ হাজার ৫৬৩ ও ১৯ হাজার ৩২৪। আমেরিকাতে মোট আক্রান্ত ৬৯ লক্ষ ৩৩ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৫ লক্ষ ৯১ হাজার।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৫০৮ জন। সব মিলিয়ে এখনও অবধি ভারতে আক্রান্ত হয়েছেন ৫৭ লক্ষ ৩২ হাজার ৫১৮ জন। কিন্তু করোনা সংক্রমণের মাঝেই মিলেছে আশার আলো কারণ গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৩৭৪ জন। বিগত এক সপ্তাহ ধরেই ভারতে আগের থেকে অনেকটাই বেড়েছে করোনা সুস্থতার হার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…