করোনা আবারও আঘাত হানল টলিউড ইন্ডাস্ট্রিতে। গত সপ্তাহে বোলপুর থেকে ফিরেছিলেন কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly) ও তাঁর ‘কবাডি কবাডি’-র টিম। কলকাতায় ফেরার দিন কয়েকের মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কবাডি কবাডি’-র অন্যতম টেকনিশিয়ান সুকান্ত চক্রবর্তী (sukanta chakraborty)। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় অ্যাম্বুল্যান্সেই মারা যান সুকান্তবাবু। টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রগ্রাহক গোপী ভগত (Gopi bhagat)-এর সহকারী ছিলেন সুকান্তবাবু। তাঁকে ‘বিশুদা’ নামেই চিনতেন ইন্ডাস্ট্রির লোকজন।
এছাড়াও কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly)-ও করোনায় আক্রান্ত হয়েছেন। ‘কবাডি কবাডি’-র নায়িকা সোহিনী সরকার (sohini sarkar)-এর জ্বর, নায়ক ঋত্বিক চক্রবর্তী (Ritwik chakraborty)-র মুখে স্বাদ নেই। তবে তাঁরা করোনা আক্রান্ত কিনা তা এখনও জানা যায়নি।
অপরদিকে কৌশিকের ছেলে উজান (ujan) করোনায় আক্রান্ত। সেই সময় বোলপুরে শুটিং করতে ব্যস্ত ছিলেন কৌশিক। এই মুহূর্তে কৌশিক কলকাতায় হোম আইসোলেশনে রয়েছেন। তবে চূর্ণী গাঙ্গুলী (churni ganguly)-র রিপোর্ট নেগেটিভ এসেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…