নিউজ

বড় খবর : ভারতে কবে আসছে করোনা টিকা? জানিয়ে দিল কেন্দ্র

নয়াদিল্লি: যত দিন যাচ্ছে দেশের মধ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। কিন্তু এখনও মেলেনি করোনা ভ্যাকসিন। কবে মিলবে ভ্যাকসিন? এই প্রশ্নে কার্যত জেরবার গোটা বিশ্ব। বৃহস্পতিবার সংসদে অধিবেশনের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন আগামী বছরের শুরুতেই ভারতের নিজস্ব তৈরি তিনটি করোনা ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে।

দেশে যখন করোনা সংক্রমনের সংখ্যা এক লক্ষ ছুঁই ছুঁই, ঠিক তখনই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এমন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও অধিবেশনে বিরোধী পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে কেন্দ্র শুধুমাত্র আশার বাণী শোনাচ্ছে। কাজের কাজ নাকি কিছুই করছে না।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করোনা ভ্যাকসিন সম্পর্কে বলেন, ‘ভারত তিনটি ভ্যাকসিন বাজারে নিয়ে আসার জন্য চূড়ান্ত পর্বে প্রস্তুতি চালাচ্ছে। দ্বিতীয়বার সেই ভ্যাকসিনগুলির ট্রায়াল সম্পূর্ণ হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে আগামী বছরের শুরুতেই ভারতের নিজস্ব তিনটি ভ্যাকসিন বাজারে চলে আসবে। এ নিয়ে বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীদের সঙ্গেও কথাবার্তা চলছে। যেভাবে বিশ্বের অন্যান্য দেশগুলি ভ্যাকসিন তৈরিতে মরিয়া হয়ে উঠেছে, ঠিক তেমনভাবেই ভারতও কোনও অংশে পিছিয়ে নেই। এভাবেই দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তবে কি সত্যিই আগামী বছরের শুরুতে মিলবে ভারতের নিজস্ব তৈরি করোনা ভ্যাকসিন? এর উত্তর দেবে সময়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026