বিশ্ব জুড়ে এখনও করোনার থাবা রয়েছে। যদিও আগের থেকে বেশ কিছুটা নিয়ন্ত্রণে করোনা ভাইরাস। তবুও কোনও দেশই এখনও করোনার ভ্যাকসিন বাজারে আনতে পারেনি। তবে ৯০ শতাংশ কাজ করছে করোনার ভ্যাকসিন এমনটাই জানিয়েছে মার্কিন ফার্মা সংস্থা Pfizer এবং জার্মান বায়োটেক সংস্থা BioNTech। এই টিকাকরণের ফলে কোনওরকম সংক্রমণ হচ্ছে না। এমনকি নেই কোন পার্শপ্রতিক্রিয়াও।
Pfizer সংস্থা চেয়ারম্যান ও সিইও অ্যালবার্ট বাউরলা এ প্রসঙ্গে বলেছেন, ‘অনেকটা পথ এগিয়েছি আমরা৷ বিশ্ব জুড়ে এই অতিমারীর সঙ্গে লড়াইয়ে আমরা সক্ষম হতে আর কয়েক ধাপ দূরে৷ আমাদের ভ্যাকসিন তৈরির কাজ ফেজ থ্রি-তে পৌঁছেছে৷ ইতিমধ্যেই তার প্রথম ধাপ সাফল্যের সঙ্গে শেষও হয়েছে৷’
যেভাবে কাজ এগোচ্ছে তাতে ভ্যাকসিন আসতে আর খুব বেশি সময় লাগবে না বলেই মনে করছেন সকলে৷ ভ্যাকসিন তৈরি হলেই ৫ কোটি ডোজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে৷ ২০২০-র মধ্যেই তা সম্ভব বলে সংস্থার আশা৷ বাস্তবে এই আশা পূরণ হয় কিনা, এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…