নিউজ

এবার বাংলাদেশেও ছাড়পত্র পেল কোভিশিল্ড ভ্যাকসিন

ঢাকা: ভারতের পর এবার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও (Bangladesh) ছাড়পত্র পেল অক্সফোর্ড (Oxford) ও অ্যাস্ট্রাজেনেকার করোনা প্রতিষেধক কোভিশিল্ড। জানা গিয়েছে, প্রতিষেধকের আমদানি ও আপদকালীন অনুমোদন দিয়েছে বাংলাদেশের মেডিসিন অ্যাডমিনিস্ট্রেসন ডিপার্টমেন্ট। সে দেশে ব্রেক্সিমকো ফার্মাসিউটিক্যালের আবেদনের ভিত্তিতেই অনুমোদন পেয়েছে কোভিশিল্ড।

এই বিষয়ে মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র মো. আইয়ুব হোসেন জানিয়েছেন, রেজিস্ট্রেশন একটি দীর্ঘ প্রক্রিয়া। তাই আপদকালীন ভাবে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে অক্সফোর্ডের কোভ্যাকসিন আনার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি হয়েছে ব্রেক্সিমকো। এছাড়া প্রতিষেধকের বিষয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনাকে। তাই সেরামের কাছ থেকে কোভিশিল্ড পাওয়ার বিষয়ে কার্যত নিশ্চিত শেখ হাসিনার দেশ। তাই সে দেশে প্রতিষেধক আমদানি ও ব্যবহারের ছাড়পত্র দিল মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন।

যদিও কবে এই ভ্যাকসিন হাতে পাবে বাংলাদেশ সেই নিয়েও ইতিমধ্যেই জলঘোলা হয়েছে। কারণ সেরাম কর্তা আদর পুনাওয়ালা একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আগে ভারত টিকা পাবে। তারপর অন্য দেশে রফতানি। কিন্তু নরেন্দ্র মোদী একই সময়ে ভারত ও বাংলাদেশে টিকা উপলব্ধ করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনাকে। তাই সে দেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, যথাসময়ে করোনা টিকা পাবে বাংলাদেশ।

তিনি এ-ও জানান, দিল্লি থেকে নাকি বলা হয়েছে সেরাম কর্তার মত তাঁর একান্ত ব্যক্তিগত তা ভারত সরকারের নীতি নয়। ব্রেক্সিমকোর ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের অনুমোদনের ৩০ দিনের মধ্যেই ভারত তেকে টিকা আসবে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভারতের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের উপর তাঁর আস্থা আছে। যথা সময়েই টিকা আসবে। পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, বাংলাদেশের করোনা ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না। প্রথম থেকেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে।

শ্রিংলা বলেন, সিরাম ইনস্টিটিটিউটের সিইও যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের নজরে এসেছে। তবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই। বাংলাদেশ এই ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026