নিউজ

আজ অনুমোদন পেতে পারে কোভিদশিল্ড ভ্যাকসিন, চলছে জরুরি বৈঠক

নয়াদিল্লি: দেশে যে হারে চিন্তা বাড়িয়ে তুলছে করোনা ভাইরাস, সেই প্রেক্ষাপটে করোনা ভ্যাকসিনের আপৎকালীন অনুমোদনের প্রয়োজন হয়ে পড়ছে। গোটা বিষয়টি নিয়ে বুধবারই বৈঠকে বসছেন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর বিশেষজ্ঞ কমিটি। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনকে করোনার বিরুদ্ধে লড়াই করার অনুমতি দেওয়া হবে কিনা, সেই বিষয়েই বৈঠক হবে।

সূত্রের খবর, ভারতে জরুরিকালীন ভিত্তিতে এই ছাড়পত্র পেয়ে যেতে পারে কোভিশিল্ড। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাবজেক্ট এক্সপার্ট কমিটি। ইতিমধ্যেই ব্রিটেন ও আমেরিকায় শুরু হয়ে গিয়েছে টিকাকরণ অভিযান। ভারতে কোভিশিল্ডের পরীক্ষামূলক প্রয়োগ ও উৎপাদনের দায়িত্বে রয়েছে পুণের সিরাম ইনস্টিটিউট।

মেডিসিন এবং স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (MHRA) জানায় যে, এই ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর। আমেরিকায় ইতিমধ্যে কয়েক হাজার চিকিত্সক এবং স্বেচ্ছাসেবককে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। চলতি মাসের গোড়ায় ফাইজ়ার, সিরাম ও ভারত বায়োটেক জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের জন্য অনুমতি চায় কেন্দ্রের কাছে। প্রয়োজনীয় কিছু অতিরিক্ত তথ্য জমা দিয়েছিল।

ভারত বায়োটেক, সি+রাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ফাইজার ডিসিজিআই-এর কাছে এই মাসের গোড়ার দিকে তাদের কোভিড -১৯ ভ্যাকসিনগুলির জন্য জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছিল। তবে মানবশরীরে প্রয়োগ সংক্রান্ত আরও  তথ্য জমা দিতে বলা হয়েছিল। সেই সময় কিছুটা সময় চায় ফাইজার। যদিও ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারীতা নিয়ে কোভিশিল্ডের বিষয়ে আরও তথ্য তুলে দেয় সংস্থা। সেরামের পক্ষ থেকে ব্রিটেন ও ব্রাজিলে চলা তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল বিচার করা হবে।

ভারতেও তৃতীয় দফায় প্রায় হাজার জনের উপরে কোভিশিল্ডের পরীক্ষামূলক প্রয়োগ করেছে সেরাম। সেই ট্রায়াল এখনও চলছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে যে ১৬০০ জনের উপরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে, তার রিপোর্টের ভিত্তিতে ওই টিকা কতটা নিরাপদ ও কার্যকরী সেই তথ্যও ডিসিজিআইয়ের কাছে জমা দিয়েছে সংস্থা। সেই রিপোর্ট বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবে আজ দেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026