আজ সকালের শহর কলকাতা উত্তাল হয়ে উঠেছিল বাম যুব ছাত্র সংগঠন ও কলকাতা পুলিশের খণ্ডযুদ্ধে। আসলে আজ ১০ টি বাম সংগঠনের নবান্ন অভিযান করার কথা ছিল। সকাল থেকেই শিয়ালদাহ হাওড়াতে ঘন্টায় ঘন্টায় যুব ছাত্ররা এসে উপস্থিত হয়েছিল। তারা সকালে কলেজ স্ট্রিট থেকে শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করেছিলেন। কিন্তু সমস্যা বাঁধে ডোরিনা ক্রসিং দিয়ে যাওয়ার সময়। আন্দোলনকারীদের দাবি যে তারা মিষ্টি ও স্যানিটাইজার দিয়ে পুলিশের সাথে গান্ধী গিরি করছিল। তখন ইচ্ছাকৃত পুলিশ তাদেরকে বেধড়ক মারধর করতে শুরু করে।
আন্দোলনকারীরা জানিয়েছে,ধর্মতলা চত্বরে কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ করেই কলকাতা পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে দেয়। মহিলা কনস্টেবল ছাড়াই মহিলা আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। তারপর বাম যুব-ছাত্র আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। এবার ঘটনার প্রতিবাদে আজ বিকেলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়ে দিয়েছেন যে আগামীকাল ১২ ঘন্টার বাংলা বনধ হবে।
সুজন চক্রবর্তী আজ বিকালে জানিয়েছেন, বাম যুব ছাত্ররা একটি ন্যায্য দাবী নিয়ে নবান্নে যাচ্ছিল। কিন্তু তাদের ওপর পুলিশ অকথ্য অত্যাচার চালায়। এটা আজ প্রমাণ হয়ে গেল যাহা নবান্ন তাহাই ছাপান্ন। একদিকে দিল্লিতে রাস্তায় পেরেক পুঁতে কৃষকদের আটকানোর চেষ্টা করা হচ্ছে আবার ঠিক অন্যদিকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে ছাত্র-যুবকদের উপর লাঠি চালাচ্ছে। এই ঘটনাতে প্রায় ২৫ জন হাসপাতলে ভর্তি হয়েছে। আর তার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বাম ১২ ঘন্টার ভারত বনধ ডাকছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…