শিয়রে এবারের বিধানসভা নির্বাচন। কিন্তু এখনও বাম কংগ্রেসের আসন রফা নিয়ে খলল না জট। রবিবার রাজ্যের শীর্ষ নেতৃত্বের বৈঠক শেষেও আসন বণ্টন নিয়ে সমাধানসূত্র অধরাই রয়ে গিয়েছে। সূত্র হতে জানা গিয়েছে যে, কংগ্রেস ১২০-১০ টি আসনের দাবি করেছে। কিন্তু এই দাবি মেনে নিতে পারেনি লাল শিবির। এর পর দুই দিক আরও বেশ কয়েকবার নিজদের মাঝে কথা বলবে। চলতি মাসের শেষেই রফা সম্পন্ন হবে বলেই সূত্রের খবর।
আসন রফা করতে গিয়ে যে দুই দলের মাঝে বিবাদ আরও বেড়েছে তা এইদিন বৈঠকের শেষে রাজ্যের কংগ্রেস সভাপতি এবং বামফ্রন্টের চেয়ারম্যানের মুখে। দুই জনের ই বক্তব্য, জোট রফা সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগবে। আরও বেশি করে নিজেদের মাঝে কথা বলতে হবে। বিমান বসু (Biman Basu) বলেন,”দুই পক্ষের মাঝে কোনও তিক্ততা ছাড়াই আসন রফা হবে।”অধীর চৌধুরীর (Adhir Chowdhury) বক্তব্য,”এটা একটা প্রক্রিয়া বামফ্রন্টের শরিকরা আলোচনা করবেন নিজেদের মাঝে। অন্যদিকে কংগ্রেসও কথা বলবে নিজেদের মাঝে।”
তবে এই দিন সাংবাদিকদের সামনে ঠিক বৈঠকের পরে মেজাজ হারাতে দেখা গিয়েছে অধীর চৌধুরীকে। এর পরেই প্রশ্ন উঠেছে, তবে কি আলোচনা তেমন হয়নি? সূত্র হতে জানা গিয়েছে যে, দুই পক্ষই তৈরি করেছে তালিকা। বৈঠকে ১২০-১৩০ আসনের দাবি করেছে কংগ্রেস। আরও জানা গিয়েছে যে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ২৮ তারিখ।
এইদিন সকালে সাংবাদিক বৈঠকে বসে বাম এবং রাজ্যের প্রধান কংগ্রেস নেতৃত্ব। বামেদের তরফে ছিলেন তাদের চেয়ারম্যান বিমান বসু, সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, আরএসপির পক্ষ থেকে মনোজ ভট্টাচার্য ও সিপিআইয়ের স্বপন বন্দোপাধ্যায়। কংগ্রেসের তরফে ছিলেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য। আসন রফার সূত্র খুঁজতে বসে দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, এমনটাই সূত্র হতে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…