পলিটিক্স

শিবসেনার জন্য জোটের দরজা খুলে দিলেন বামপন্থীরা, নির্বাচনের আগে নতুন সমীকরণের ইঙ্গিত

দক্ষিণে এবার থেকে আর আপত্তি রইলো না বামেদের। চরণ দক্ষিণপন্থী দল মহারাষ্ট্রের শিবসেনার জন্য এবারে বাম-কংগ্রেস যুদ্ধে শামিল হওয়ার বার্তা দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাদের সাথে একসাথে জোট করে লড়ারঘোষণা করে জাতীয় রাজনীতিতে বড়োসড়ো চমক দিয়ে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যদিও শিবসেনা তরফ থেকে এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি যে তারা জোটে লড়বেন নাকি একাই। জোট করলেও তারা কার সঙ্গে জোট করতে চাইছেন সে নিয়ে কিছুই নিশ্চিত করা হয়নি। তবে বামপন্থীরা হাল ছাড়তে নারাজ। হিন্দুত্বের পথে আসা শিবসেনা কে পাশে পাওয়ার চেষ্টা তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী শিবসেনা কে আহবান জানিয়ে জল্পনা উস্কে দিয়েছেন রাজ্য রাজনীতিতে।

এদিন কোচবিহারে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য শিবসেনা কে বাম কংগ্রেস জোটে নাম লেখানোর আহ্বান জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মঙ্গলবারে কোচবিহারের সিপিআইএম জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে একথা বলেছেন যাদবপুরের বিধায়ক সুজন। ওই সভায় বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন,” বিজেপি এবং তৃণমূল কে হারাতে বামেদের প্রয়োজন। এই দুই দলের বিরুদ্ধে সমস্ত মানুষকে একজোট হয়ে কাজ করতে হবে। সাম্প্রদায়িকতা এবং স্বৈরাচারের বিরুদ্ধে যদি মানুষ একজোট হন তাহলে বামেরা তাতে সমর্থন জানাবে। যদি শিবসেনা আমাদের সাথে একসাথে জোট করতে চায় তাহলে আমরা আহবান জানাচ্ছি কারণ শিবসেনা পশ্চিমবঙ্গে ততটা পরিচিত নয়।”

দুটি দল একে অপরের থেকে অবস্থানে সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু, যেখানে মহারাষ্ট্র নির্বাচনে ভোটের পর বিজেপির সঙ্গে জোট ভেঙে বিপরীত মেরুর দল কংগ্রেস এবং এনসিপি এর সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল শিবসেনা সেখান থেকেই আশা করা যাচ্ছে সুজন চক্রবর্তী এই আহ্বান জানিয়েছেন শিবসেনা কে।একুশে নির্বাচনে বামেদের সঙ্গে একসাথে লড়বে বলে ঘোষণা করেছে কংগ্রেস। বলে মনে করা হচ্ছে সুজন চক্রবর্তীর এইরকম ঘটনার পিছনে কংগ্রেসের কিছুটা প্রভাব থাকতে পারে।

অন্যদিকে কোচবিহারে বাবুরহাটে একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেছিল শিবসেনা গতকাল। সেখানে কোচবিহার জেলা কমিটি গঠন করে শিবসেনা। জানা যাচ্ছে কোচবিহারে ৯টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে মহারাষ্ট্রের এই দল। তারা জানিয়েছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে শিবসেনা লড়াই করবে। শিবসেনার আশা, কোচবিহারের সবকটি আসলে তারা ভালো ফল করতে চলেছে। এমনকি তারা কোচবিহারের তিনটি কেন্দ্রে জয়লাভ করবে বলেও অনুমান করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026