রাজ্য

৯ বছর পর নিজের এলাকায় ফিরছেন সুশান্ত ঘোষ, খুশিতে সাজানো হচ্ছে সিপিএম পার্টি অফিস

সামনে ২১ এর বিধানসভা ভোট। সেই ভোটের আগে অবশেষে ঘরে ফিরতে চলেছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। অবশেষে অবসর নিয়ে নিজের এলাকায় ফিরে আসতে চলেছেন সিপিএম নেতা। এইবার ভোটের আগে সুশান্তকে নিয়ে তাদের আগের স্থান ফিরে পেতে চাইবে সিপিএম নেতৃত্ব। ইতিমধ্যেই তাকে ফিরিয়ে নিতে শুরু হয়েছে পার্টি অফিস সাজানো।

সিপিএম নেতা সুশান্ত ঘোষ যাবেন কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। সেখানে ৬ বার বিধায়ক হয়েছিলেন বাম নেতা সুশান্ত ঘোষ। সুশান্তকে স্বাগত জানাতে ইতিমধ্যেই ময়দানে নেমে গিয়েছেন বাম নেতা-কর্মীরা। সাজানো হচ্ছে ২০০৫ সাল থেকে চন্দ্রকোনা এলাকায় পড়ে থাকা পরিত্যক্ত সিপিএম পার্টি অফিসগুলি। নতুন করে রঙ করা হচ্ছে পার্টি অফিসগুলিকে। সংস্কার করা হচ্ছে সেইগুলিকে। এছাড়া তার ফেরার খুশিতে গড়বেতাতেও নতুন করে সাজানো হচ্ছে সিপিএম পার্টি অফিসগুলিকে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে ‘বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড’- নাম জড়িয়ে পড়েছিল তার। সেই কারণেই বহুদিন হাজতবাস করতে হয় নেতাকে। সম্প্রতি ওই মামলা থেকে জামিন পেয়েছেন ছয় বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। কিন্তু এতদিন বিধানসভা কেন্দ্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি তাকে। অবশেষে এইবার তার নিজের এলাকায় যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তবে এতদিন দলের হয়ে বহু কাজ করেছেন সিপিএম নেতা। এইবার সমস্ত সমস্যা, বাধা বিঘ্ন কাঁটিয়ে নিজের এলাকায় ফিরছেন সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।

উল্লেখ্য, সামনে বিধানসভা ভোট। কংগ্রেসের সাথে জোট করে লড়বে বামেরা। সেখানে তাদের উদ্দেশ্য হবে বাংলার সিংহাসনে বসা। তার সাথে নিজের মাটি ফিরে পেতে চাইবে বাম শিবির। সেক্ষেত্রে সুশান্ত ঘোষের ফিরে আসা তাদের জন্য অনেকটাই কার্যকরী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026

এক বাসেই হাবড়া থেকে শিয়ালদা-হাওড়া! নতুন রুটে সরকারি বাস চালু, জেনে নিন সময়সূচি

বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…

June 6, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026