নিউজ

কৃষি বিলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি, সারা ভারত কিষাণ মহাসভার

আজ কৃষি বিলের প্রতিবাদ জানাতে পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে ধর্মঘট ও দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে অবরোধের ডাক দেওয়া হয়েছে। কৃষি বিলের বিরুদ্ধে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাবের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে সারা ভারত কিষাণ মহাসভা। কৃষি বিল নিয়ে বর্তমানে ভারতের টাল মাটাল অবস্থা। একদিকে কেন্দ্রীয় সরকার অন্যদিকে বিরোধী পক্ষ। সব মিলিয়ে এখন হাড্ডাহাড্ডি চলছে দুপক্ষতে।

কিন্তু বিগত এক সপ্তাহ ধরে বিরোধী আর কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিল নিয়ে যা যা হয়েছে তা কারোরই অজানা নয়। সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি কার্তিক পাল জানিয়েছেন, “আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, এনআরসি-র সময় যেরকম প্রস্তাব নেওয়া হয়েছিল বিধানসভায় সেরকম প্রস্তাব নেওয়া হোক, যে রাজ্যে এটা কার্যকরি করা হবে না। এমন একটা শক্ত আইন তৈরি হোক যেটা কেউ ভাঙতে পারবে না”। এদিন প্রতিবাদে সামিল হতে ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে বাম-কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি বাম গণসংগঠনের নেতারা।

কৃষি সংস্কার সংক্রান্ত বিল নিয়ে ঝামেলা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে গড়ায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণের কাছ থেকে মাইক্রোফোন ও রুল বুক নিয়ে টানাটানি করেন ডেরেক ও’ব্রায়েন। প্রসঙ্গত, কৃষি বিল পাশ করানো নিয়ে ওই দিন কোনোকিছুই বাদ যায়নি।

সেই ঘটনার শাস্তি হিসাবে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন সহ মোট আটজন বিরোধী সাংসদকে বরখাস্ত করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। সব মিলিয়ে তরজা যখন তুঙ্গে তখন রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাত করে রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ সাংবাদিকদের বলেন, সরকার একেবারে অগণতান্ত্রিক পদ্ধতিতে সংসদে কৃষি বিল পাস করিয়েছে।

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026