নিউজ

বাথরুমের ছাদ থেকে ভেঙে পড়ল সিমেন্টের চাঙড়, কলকাতা মেডিক্যাল কলেজে রোগীরা আতঙ্কগ্রস্থ

কলকাতা : কলকাতা মেডিকেল কলেজের রোগীরা আতঙ্কগ্রস্থ হয়ে রয়েছেন বাথরুমের ছাদ থেকে ভেঙে পড়েছে সিমেন্টের চাঙড়। বহু পুরনো এই ভবনের এমসিএইচ ভবনের মাঝখান বেশ ফাঁক হয়ে গেছে। এটি ধরা পড়েছিল অনেকদিন আগে। সে সময় কোনো রকমে জোড়াতালি দিয়ে চুনকাম করে ঢাকা দেওয়া হয় এর ভাঙ্গন। কিন্তু মঙ্গলবার সকালে বেশ বড় ফাটল দেখা গেল কলকাতা মেডিকেল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে।

এত বড় সরকারি হাসপাতালে প্রচুর রোগীর স্যার ভর্তি থাকেন এখানে রয়েছে আইসিসিইউ, এইচডি ইউরোলজি, কার্ডিওলজি বিভাগ। যেখানে রোগীরা চিকিৎসার জন্য আসছেন সেই জায়গায় যদি নিরাপদ না হয় তাহলে রোগীরা কোথায় যাবেন?

এই বিল্ডিং এর পাশেই তৈরি হচ্ছে ক্যান্সার রোগীদের জন্য ১০ তলা ভবন। এই ভবনের দুটি তলা থাকবে মাটির নিচে। এ ভবনটি তৈরি করার জন্য খোঁড়াখুঁড়ির কাজ চলছে এবং পাইলিংয়ের কাজ চলছে ধারণা করা হচ্ছে এই সময় প্রবল কম্পনের জন্য ফাটল দেখা গেছে।

প্রতিমুহূর্তে আশঙ্কায় দিন গুনছেন রোগীরা। এমসিএইচ বিল্ডিং এর বাইরের অবস্থা থেকেও ভেতরের অবস্থা আরো খারাপ এমনটাই জানিয়েছে রোগীরা। কোম্পানির জন্য সৃষ্টি হওয়া এই ফাটল থেকে ক্রমশ মাঝখানটা আলাদা হয়ে যাচ্ছে।

প্রিন্সিপাল মঞ্জুশ্রী রায় কি এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে সাত মাস আগে যখন প্রথম ফাটল দেখা গিয়েছিল তখন পি. ডব্লিউ. ডি. তরফ থেকে জানানো হয়েছিল, এমন ভাবনার কিছু নেই এটা সামান্য ফাটল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026