খেলা

সিডনি টেস্টে বর্ণবিদ্বেষের ঘটনার সত্যতার অকপট স্বীকারোক্তি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

সিডনি: কিছুদিন আগেই শেষ হওয়া অস্ট্রেলিয়া (Australia) সফরে ইতিহাস তৈরি করেছে ভারত (India)। সিরিজ জিতে শুধু বর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের দখলে রাখেনি চতুর্থ তথা শেষ টেস্টে ভাঙা টিম নিয়ে গাব্বার মাঠে ৩২ বছর অস্ট্রেলিয়ার অপরাজিত থাকার রেকর্ড ভেঙ্গে দিয়েছে। তবে অন্যতম সেরা এই টেস্ট (Test) সিরিজ জয় একেবার দাগহীন ছিল না। সিডনিতে (Sydney) হওয়া তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দর্শকদের একাংশের দ্বারা বর্ণবিদ্বেষী মন্তব্যের স্বীকার হন ভারতীয় দলের পেস জুগল মহম্মদ সিরাজ (Mohammad Siraj) ও জশপ্রিত বুমরা (Jashprit Bumrah)।

ফিরে আসে ১৩ বছর আগের ‘মাঙ্কিগেটে’র কালো ছায়া। মাঠে উপস্থিত ভারতীয় অধিনায়ক রাহানে তৎক্ষণাৎ মাঠের আম্পায়ারকে এই ঘটনা নিয়ে অভিযোগ করেন। গোটা খেলার দুনিয়া এই ঘটনার তীব্র নিন্দায় সরব হন। ঘটনা নিয়ে তদন্ত শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ সেই ঘটনার তদন্তের রিপোর্ট প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে এই ঘটনার সত্যতা মেনে নিয়েছে তারা। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর এই বিষয়ে এক বিবৃতিতে সিএ বলেছে, “আমরা পুরে বিষয়টা খতিয়ে দেখেছি।

অভিযোগ সম্পূর্ণ সত্যি। ভারতীয় টিমের কিছু সদস্য বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন, এই ধরণের বিষয় সিএ কড়া হাতে সামলায়। সেই কারণে সিসিটিভি ফুটেজ, টিকিট সংক্রান্ত তথ্য, কিছু নির্দিষ্ট সমর্থকের সঙ্গে কথা বলা হচ্ছে। অভিযুক্ত কারা, তা চিহ্নিত করার জন্য।” অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে বর্ণবিদ্বেষের সঙ্গে জড়িয়ে থাকা সমর্থকদের খুঁজে বের করে তাদের কড়া শাস্তি দেওয়া হবে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, “এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, ওই দিন ৮৬তম ওভারে গ্যালারি থেকে আপত্তিকর মন্তব্য উড়ে এসেছিল। তার সমর্থনে কিছু ফুটেজ পাওয়া গেছে।” বর্ণবিদ্বেষের কালো ছায়া বারবার আক্রান্ত করেছে খেলার দুনিয়াকে। এই নিয়ে আগেও কড়া শাস্তির হাজার নমুনা রয়েছে। সিডনিতে ভারতীয় টিমের সঙ্গে ঘটা ওই ঘটনার জন্য আইসিসিও অভিযোগ জানিয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয় টিমের কাছে এইরকম জঘন্য ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। সিএ বলেছে, “নিউ সাউথ ওয়েলেসের পুলিশ এই ব্যাপারে তদন্ত সম্পূর্ণ করবে। সেই রিপোর্ট পুরো না আসা পর্যন্ত আর কোনও মন্তব্য করা হবে না।” অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসার যোগ্য। যা পরবর্তীকালে এই ধরনের ঘটনা আটকাতে ও বন্ধ করতে সাহাজ্য করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026