খেলা

Team India: নাবালিকা ক্রিকেটারকে হেনস্থা, গ্রেপ্তার হলেন হরমনপ্রীত-দীপ্তি শর্মাদের কোচ

বিভিন্ন সময়ে বিভিন্ন খেলাধুলা অঙ্গনে বারবার এই একটাই অভিযোগ উঠে এসেছে মহিলা খেলোয়াড়দের দ্বারা। নিজের কোচ কিংবা কোচিং স্টাফদের দ্বারা বিভিন্ন সময় একাধিক মহিলা খেলোয়াড় যৌন হেনস্থার শিকার হয়েছেন। মহিলা খেলোয়াড়দের অভিযোগের ভিত্তিতে একাধিকবার দেখাও গেছে বিভিন্ন কোচিং স্টাফ গ্রেপ্তার হয়েছেন এবং কারাবন্দিও হয়েছেন। তবে সেই ঘটনার পরিমাণ কোনভাবেই হ্রাস করতে পারেনি ভারতের আইন বিভাগ।

সম্প্রতি এক মহিলা ক্রিকেটার নিজের কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে অভিযোগ জানিয়েছেন থানায়। ‘আনস্পোর্টিং কাজকর্ম’-এ যুক্ত হওয়ার কারণে ইতিমধ্যে ওই ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ এবং ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পাশাপাশি ওই ব্যক্তির বিপক্ষে পকসো আইনের ৭ ও ৮ নং ধারাতেও অভিযোগ দায়ের করেছে পুলিশ।

যদি ওই ব্যক্তির সম্পর্কে বলি, তবে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার হয়েছেন হরেন্দ্র শাহ নামক এক কোচ। যিনি আবার ভারতের মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) সঙ্গেও বেশ কিছুদিন ধরে যুক্ত ছিলেন। ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)-দীপ্তি শর্মাদের (Deepti Sharma) সঙ্গে কাজ করার পাশাপাশি, দেরহাদুনে নিজের অ্যাকাডেমি গড়েছেন হরেন্দ্র শাহ।

দেরহাদুনে নিজের প্রশিক্ষণ অ্যাকাডেমিতে মূলত তিনি ১৩-১৮ বছর বয়সী মেয়েদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিও ক্লিপে শোনা যাচ্ছে, হরেন্দ্র শাহ এক নাবালিকাকে জাতপাত তুলে গালাগালি দেওয়ার পাশাপাশি যৌন হেনস্থা করছেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাতেই নিজের সম্মান বাঁচাতে ওই কোচ আত্মহত্যা করার চেষ্টা করেন বলেও জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026