খেলা

KK-র আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট মহল, হৃদয়বিদারক টুইট বিরাট কোহলির

ভারতের স্বনামধন্য গায়ক কেকে-র মৃত্যুতে যেন শোকে স্তব্ধ হয়ে পরলো ভারতীয় ক্রিকেট। ২০২২ সালটা যেন কিংবদন্তিদের চলে যাওয়ার বছর। চলতি বছরে একাধিক কিংবদন্তি গায়ককে হারিয়েছে ভারতবাসী। কিংবদন্তি লতা মঙ্গেসকার থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়, এবার নব্বইয়ের দশকের তরুণদের মধ্যে জাগরণ সৃষ্টিকারী গায়ক কেকে-র আকস্মিক মৃত্যু! সব জেনো হিসেবের বাইরে গিয়ে মিলেছে।

বলিউডের জনপ্রিয় গায়ক KK নিজের জীবনের শেষ অনুষ্ঠানটি করেছেন কলকাতার মাটিতে। কলকাতার নজরুল মঞ্চে ৭ হাজার মানুষের সামনে অনুষ্ঠান শেষ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। বিভিন্ন মহল থেকে ভেসে আসছে শোকবার্তা। ক্রীড়াজগত থেকে কেকে-র প্রয়াণে শোকপ্রকাশ করলেন বিভিন্ন ব্যক্তিত্ব। যুবরাজ সিং, বিরাট কোহলি, বীরেন্দ্র শেওয়াগ, ভিভিএস লক্ষণের মত কিংবদন্তি ক্রিকেটাররা কেকে-র অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে মাঝপথে অসুস্থ বোধ করেন কিংবদন্তি গায়ক। হাজার হাজার মানুষের ভিড়ে এবং লেজার লাইটের প্রাচুর্যতা তার ওপরে আবার খারাপ এসি সব মিলিয়ে শ্বাসরুদ্ধকর পরিবেশে অনুষ্ঠান করছিলেন তিনি। ২০টি গান করার কথা থাকলেও ১৪টি গান সমাপ্ত করে তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে যান কেকে। তার ম্যানেজার সূত্রে খবর, সোজা তারা হোটেলে পৌঁছান এবং সেখানে হঠাৎই মুখ থুবরে মেঝেতে পড়ে যান কেকে। এরপর যথাশীঘ্রই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


KK-র আকস্মিক মৃত্যুতে সবাই হতভম্ব হয়েছেন। সাথে দুঃখ প্রকাশ করেছেন তার চলে যাওয়ায়। তবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির টুইটটি সকলের নজর কেড়েছে। তিনি টুইটারে লিখেছেন, “আমাদের সময়ের একজন অসাধারণ গায়ককে হারালাম। আর সেটাও বড্ড আচমকা। ওঁর পরিবার এবং আত্মীয়দের প্রতি আমার সমবেদনা রইল।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026