খেলা

ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল, তবে একটি শর্তে

করোনার আতঙ্কে দীর্ঘদিন বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট। সম্প্রতি সমস্ত নিয়মবিধি মেনে মাঠে নেমে পড়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারত কবে মাঠে নামবে? জানা যাচ্ছে, চলতি বছরের শেষে ভারত অস্ট্রেলিয়া সফরে পারে। গতকাল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বছরের শেষে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে এক প্রকার সবুজ সংকেত দিলেন।

তবে এই সফরের পিছনে একটা শর্ত তিনি দিয়েছেন। বিসিসিআই সভাপতি বলেন, অস্ট্রেলিয়া পৌঁছে ভারতীয় দলকে যেন একটু কম সময় কোয়ারিন্টাইনে রাখা হয়। পূর্বনির্ধারিত সূচী অনুসারে ডিসেম্বর-জানুয়ারিতে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে চারটি টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। ডিসেম্বর-জানুয়ারিতেই এই চার টেস্টের সিরিজ হোক এমনটা অনেকদিন ধরেই চাইছে অজি ক্রিকেট বোর্ড। করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট এখন বন্ধ থাকলেও ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি অনেকটাই উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে অস্ট্রেলিয়ায় শুধুমাত্র মেলবোর্ন ছাড়া বাকি স্থানে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই ডিসেম্বরের সিরিজ নিয়ে বিসিসিআই-এর কোনো আপত্তি নেই বলে জানা যাচ্ছে। বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির শুধুমাত্র একটিই শর্ত আছে। গতকাল একটি টিভি চ্যানেলে বোর্ড সভাপতি বলেন, “অস্ট্রেলিয়া সফরের অনুমতি দিচ্ছি আমরা। ডিসেম্বরেই অস্ট্রেলিয়া যাবে দল। তবে আশা করছি আমাদের একটু কম সময় কোয়ারিন্টাইনে রাখা হবে।”

  1. এর কারণ হিসেবে সৌরভ বলেন, “১৪ দিন ক্রিকেটাররা হোটেলে বসে থাকবে, এটা আমরা চাইছি না। এতে করে তাদের হতাশা গ্রাস করতে পারে। আর মেলবোর্ন ছাড়া বাকি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি এখন খুব একটা আশঙ্কাজনক নয়। সেই জন্যই এই সফরে আমাদের কোনো আপত্তি নেই।” এখন ভারতীয় বোর্ডের শর্তের কি প্রতিক্রিয়া দেয় অজি বোর্ড সেটাই দেখার।
Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026