নিউজ

লকডাউনের ফলে দেশে কমেছে অপরাধ, জানালেন প্রধান বিচারপতি

বিপর্যয়ের সময় সরকারের তিনটি অঙ্গ-প্রত্যঙ্গের একসঙ্গে কাজ করা উচিত, জানালেন ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে। সোমবার বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সঙ্কটের সময়ে সরকারের তিনটি অঙ্গ-প্রত্যঙ্গের সংকট কাটিয়ে ওঠার জন্য সমন্বিতভাবে কাজ করা উচিত। এমন সময়ে আমাদের ধৈর্য্যের প্রয়োজন এবং পুরো দেশকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।’ কোভিড ১৯ মহামারী দ্বারা উদ্ভূত বিশাল সঙ্কটের কথা বলতে গিয়ে ভারতের প্রধান বিচারপতি এদিন আরও বলেন, সরকারের তিনটি স্তম্ভেরই নিজস্ব দায়িত্ব রয়েছে।

প্রধান বিচারপতি বোবদে এদিন বলেন, ‘মহামারী বা যে কোনও বিপর্যয় মোকাবিলায় সবচেয়ে ভালো কাজ করেন আমলারা। কোভিড -১৯ সম্পর্কিত সমস্ত ক্ষেত্রে আমলাদের জিজ্ঞাসা করেই যে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ বিচার বিভাগের বিষয়ে তিনি বলেন যে, ‘এই সঙ্কটের সময় আদালত যা কিছু করতে পারে তা করছে। আমরা বিশ্রাম নিচ্ছি না এবং আমরা মামলাগুলি শুনছি ও নিষ্পত্তি করছি। আমরা আমাদের ক্যালেন্ডার অনুযায়ী বছরে ২১০ দিন কাজ করি।’

তবে লকডাউনের ফলে আদালতে মামলা মোকদ্দমার চাপ কমেছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এই বছরের জানুয়ারিতে, সুপ্রিম কোর্টে প্রতিদিন ২০৫ টি মামলা দায়ের করা হয়েছিল। এপ্রিল মাসে ই-ফাইলিংয়ের মাধ্যমে কেবল ৩০৫ টি মামলা দায়ের করা হয়েছে। এর কারণ হিসেবে প্রধান বিচারপতি বোবদে বলেন, ‘লকডাউন জারি হওয়ার কারণে এমনটা সম্ভব হয়েছে। চোররা অপরাধ করছে না। অন্যান্য অপরাধের সংখ্যাও কমেছে। পুলিশি পদক্ষেপও হ্রাস পেয়েছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026