নিউজ

অপরাধমূলক কাজের বিজ্ঞাপন যোগী রাজ্যে, স্যোশাল মিডিয়ায় ভাইরাল পোস্টার

মুজাফফরনগর: উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের রাজ্য। আর এই রাজ্যে অপরাধমূলক কাজের খতিয়ান নেহাত কম নয়। প্রত্যেকদিন কিছু না কিছু অপরাধমূলক ঘটনার জন্য উত্তরপ্রদেশ খবরের শিরোনামে উঠে আসে। কিন্তু এবার যে কারণে খবরের শিরোনামে উঠে এল যোগী আদিত্যনাথের এই রাজ্য, তা জানলে আপনি কার্যত হতবম্ভ হয়ে যাবেন। অপরাধমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে একটা রাজ্য খবরের শিরোনামে উঠে আসে। কিন্তু অপরাধমূলক কাজের বিজ্ঞাপনের জন্য কোনও রাজ্য খবরের শিরোনামে উঠে আসে, এমনটা বোধ হয় এর আগে ঘটেনি। এমনই অবাক করা ঘটনা ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্যে। উত্তরপ্রদেশের মুজাফফরনগরের আনাচে কানাচে পড়ল এমন সব পোস্টার, যা দেখে এটা স্পষ্ট, সে রাজ্যে দুষ্কৃতীরা আইনকে নেহাৎই বুড়ো আঙুল দেখায়, বিন্দুমাত্র ডরায় না।

একটি দুষ্কৃতীর দল পোস্টার ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছে। যেখানে লেখা আছে, মানুষকে হুমকি দেওয়া, মারধর এবং খুন করার জন্য তারা কত টাকা নিয়ে থাকে! সেই টাকার অঙ্ক লিখে বিজ্ঞাপন ছাপানো হয়েছে এবং তা সাঁটিয়ে দেওয়া হয়েছে শহরের দেওয়ালে দেওয়ালে। আর সেইসব বিজ্ঞাপন প্রকাশ্য দিবালোকে শোভা পাচ্ছে।

বিজ্ঞাপনে স্পষ্ট লেখা আছে, হুমকি দেওয়ার জন্য ১ হাজার, মারধরের জন্য ৫ হাজার, কাউকে জখম করতে ১০ হাজার এবং খুন করতে ৫৫ হাজার টাকা নিয়ে থাকে এ দুষ্কৃতী দল। এমনকি এই কাজে ১০০ শতাংশ সন্তুষ্টির প্রতিশ্রুতি পর্যন্ত দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের কার্যত ভাইরাল হয়েছে। আর তারপরেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ প্রশাসন।

কোন অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার আপলোড করা হয়েছে, তার খোঁজ শুরু করে পুলিশ। জানা যায় ‘ডেভিল গ্রুপ’ নামে এক দুষ্কৃতী দল এই পোস্টার দিয়েছে যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে চারাথাভাল পুলিশ থানা এলাকার চৌকাড়া গ্রামের এক যুবক। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026