ভাইরাল & ভিডিও

মাংসের লোভে পর্যটকদের ওপর ঝাঁপিয়ে পড়ল বিশাল কুমির! তারপর যা হল… দেখুন ভিডিও

এই পৃথিবীতে (World) এমন অনেক ঘটনা ঘটে, যা বাস্তবে ঘটলেও বিশ্বাস করা কঠিন। সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর অতি সহজেই পাওয়া যায়। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন খবর অনেক অজানা তথ্য সকলের সামনে নিয়ে আসে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল (Viral) হওয়া ঘটনা জানান দেয় যে, পৃথিবীর বুকে এমন অনেক ঘটনা আছে যা আজও আমাদের অজানা। এমনই এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায় (Australia) যা জানলে আপনি অবাক হবেন।

যদিও ঘটনাটি বেশ কয়েক বছর আগের, তবুও সম্প্রতি সেই একই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে কোনও বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার হিড়িক ইদানীংকালে খুব বেড়েছে এবং তার ফলে অনেক জনপ্রিয়তাও পাওয়া যায়। আর এই ঘটনাও ব্যতিক্রম নয়। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড নদীতে এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি করেছিল সেখানে ঘুরতে যাওয়া পর্যটকেরা। যেই ভিডিওতে দেখা গিয়েছিল মাংসের লোভে জল থেকে পর্যটকদের একেবারে কাছে উঠে এসেছিল এক বিশালাকার কুমির।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড নদীতে একটি স্টিমারে করে ঘুরছিল কিছু পর্যটক। তারপর তারা সেখানেই কুমির দেখতে পায়। এক পর্যটক লোভ সামলাতে না পেরে একটি লাঠির মধ্যে মাংসের টুকরো বেঁধে কুমিরের মুখের কাছে বারবার ধরছিল। আর তারপরই ঘটে যায় এক অবাক করা ঘটনা। বারবার কুমিরের মুখের সামনে থেকে মাংস টুকরো সরিয়ে নেওয়ার ফলে কুমিরটি হঠাৎ করে সকলকে চমকে দিয়ে লাফ দিয়ে একেবারে স্টিমারের কাছে উঠে এসেছিল। একটুর জন্য ওই পর্যটক বেঁচে যায়, না হলে আরও একটু যদি কাছে আসতো তাহলে স্টিমারের ওপরই কুমিরটি উঠে আসতে সক্ষম হত। অন্যান্য পর্যটকরা এই দৃশ্য ক্যামেরাবন্দি করে। আর তারপর যা হয় তাই হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026