ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Crorepati calculation : মাত্র ১,৪৫৮ টাকা জমিয়েই হয়ে যেতে পারেন কোটিপতি, জানুন কোটিপতি হওয়ার সহজ ফর্মুলা!

আপনি যদি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করতে হবে। যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন তত তাড়াতাড়ি আপনার লাভ হবে এবং আপনি হয়ে উঠবেন প্রচুর টাকার মালিক। আপনি যদি ১ কোটি টাকার তহবিল তৈরি করতে চান তাহলে প্রতি মাসে আপনাকে কত টাকা জমা করতে হবে? শেয়ার মার্কেট বিনিয়োগের জনপ্রিয় ওয়েবসাইট শেয়ার খানের রিপোর্ট অনুসারে, আপনি যদি ৫ বছরে ১ কোটি টাকার তহবিল তৈরি করতে চান এবং যদি ৮ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন, তাহলে প্রতি মাসে এসআইপিতে আপনাকে ১,৩৫,১৮৬ টাকা করে জমা করতে হবে।

এই রিপোর্টে দাবী করা হয়েছে, যদি এসআইপিতে বিনিয়োগ করে আপনার ১০ শতাংশ রিটার্ন থাকে, তাহলে আপনাকে প্রতিমাসে ১,২৮,০৭০ টাকা করে জমা করতে হবে। এবং যদি ১৫ শতাংশ রিটার্ন থাকে তাহলে আপনাকে জমা করতে হবে প্রতি মাসে ১,১১,৫০৬ টাকা করে। আর যদি আপনি মাসে ২৫ শতাংশ করে রিটার্ন পেতে পারেন তাহলে আপনাকে মাত্র ৮৩,৪৪২ টাকা করে জমা করতে হবে প্রতি মাসে। অতএব আপনি যদি ১০ বছরে একটি এক কোটি টাকার তহবিল তৈরি করতে চান এবং আপনার বিনিয়োগের গড় রিটার্ন যদি ৮ শতাংশ হয়ে থাকে তাহলে আপনাকে প্রতিমাসে ৫৪,২৯৯ টাকা করে জমা করতে হবে।

এই হিসাব অনুযায়ী আপনি যদি ২০ বছরে একটি এক কোটি টাকার তহবিল তৈরি করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে গড়ে ৮% রিটানে ১৬,৮৬৫ টাকা জমা করতে হবে। আপনি যদি ১০ শতাংশ রিটার্ন পেয়ে থাকেন তাহলে আপনাকে ১৩,০৬০ টাকা জমা করতে হবে প্রতিমাসে। ১৫% রিটার্ন পেলে প্রতি মাসে আপনাকে ৬,৫৯৭ টাকা করে জমা করতে হবে এবং যদি আপনি ঘরে ২৫ শতাংশ রিটার্ন পেয়ে থাকেন তাহলে প্রতি মাসে আপনাকে মাত্র ১,৪৫৮ টাকা করে জমা করতে হবে। এইটুকু টাকা জমা করলেই আপনি একটা নির্দিষ্ট সময় পরে হয়ে যাবেন কোটিপতি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026