গত রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে এইবারের মতো খেলা শেষ করেছে চেন্নাই সুপার কিংস। শুরুর দিকটা ততটা ভালো না হলেও শেষের তিনটি ম্যাচে জয়ের মাধ্যমে ফ্যানদের মনে অনেকটাই নিজেদের ধরে রাখতে সক্ষম হয়েছেন বলে মনে করেন সুপার কিংস এর সিংহেরা।
তবে এর সাথে তাদের শিবিরে ঘনিয়ে এসেছে দুঃখের এক ঝড় ও। লিগের শেষ ম্যাচ খেলার কয়েক ঘণ্টার মধ্যেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন চেন্নাই তথা অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার শেন ওয়াটসন।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ওই দিন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পরেই নিজের অবসরের কথা জানিয়ে দেন চেন্নাই এর এই তারকা ক্রিকেটার। তিনি বলেন যে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত তিনি ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন। এর পরই দলের বাকি সকলকে ধন্যবাদ জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালেই অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন শেন। তারপর ২০১৮ সালে তিনি যোগ দেন চেন্নাই এর দলে। তবে এইবারের আইপিএল খুব একটা ভালো যায়নি ওয়াটসনের জন্য। শেষ ১১ ম্যাচে তার মোট রান ২৯৯। তবে তাতে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি ও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…