খেলা

IPL 2023 Final: ফের মন জিতলেন MSD, ট্রফি নিজে না নিয়ে তুলে দিলেন অবসরে যাওয়া আম্বাতি রায়ডুর হাতে

মহেন্দ্র সিং ধোনি মানে ক্রিকেটপ্রেমীদের কাছে একটি আবেগ, একটা ভালোবাসার গল্প, একটা উদ্দীপনা। তিনি যে ক্রিকেটপ্রেমীদের কাছে কি কারনে নিঃস্বার্থ ভালোবাসার ব্যক্তি তা আরও একবার প্রমাণ করলেন ২২ গজের ময়দানে। চলতি বছর আইপিএল শুরু হওয়ার পূর্বে সমস্ত হাওয়ায় একটাই বাক্য প্রচলিত ছিল, অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি। সত্যিই গতকাল অবসর নেওয়ার জন্য মঞ্চ ছিল পুরোপুরি প্রস্তুত। চ্যাম্পিয়ন হয়ে ক্রিকেটকে বিদায় জানানোর মত সম্মান ছিল তার হাতের মুঠোয়। তবুও সেই সম্মানের স্রোতে নিজে না ভেসে ভাসিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রাইডুকে।

যার ফলে বিভিন্ন মাধ্যমে আলোচিত হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বিশাল সম্মানের সাথে ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ থাকলেও ক্যাপ্টেন কুল সেই সুযোগ তুলে দিলেন আম্বাতি রাইডুর হাতে। গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস। যখন জয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়ার জন্য ঘোষণা করা হয় তখন নিজে পেছনে দাঁড়িয়ে থেকে আম্বাতি রাইডুকে মঞ্চে এগিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। লাখো সামর্থকের সামনে আম্বাতি রাইডুর অবসরকে স্মরণীয় করে রাখার জন্য মহেন্দ্র সিং ধোনির এই ত্যাগ তাকে আবারও বিশ্বের সেরা নেতা প্রমাণ করেছে।

আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে আম্বাতি রাইডু সমস্ত প্রকার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তিনি এক টুইট বার্তায় লেখেন,”দু’টি বড় টিম এমআই এবং সিএসকে, ২০৪টি ম্যাচ, ১৪ সিজন, ১১টি প্লে অফের ম্যাচ, ৮টি ফাইনাল, ৫টি ট্রফি। আশা করি আজ রাতেই হবে ষষ্ঠতম। এটা দারুণ এক যাত্রা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আজকের রাতের ফাইনাল ম্যাচই হবে আইপিএলে আমার শেষ খেলা। আমি সত্যিই এই অসাধারণ টুর্নামেন্টে খেলাটা উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ। নো ইউ টার্ন।”

ফলে আম্বাতি রাইডুকে বিশেষ সম্মান জানানোর জন্য মহেন্দ্র সিং ধোনির মহান ত্যাগ তাকে আবারও বিশ্বের সেরা অধিনায়ক প্রমাণ করেছে। উল্লেখ্য, ইতিপূর্বে একাধিকবার দেখা গেছে দলের তরুণ ক্রিকেটারের হাতে শিরোপা তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। নিজে পিছনে থেকে দলকে উৎসাহিত করার এই কৌশল মহেন্দ্র সিং ধোনিকে যে কোন অধিনায়কের সাথে বিশেষ পার্থক্য গড়ে তোলে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026