খেলা

মুম্বাইকে হারিয়ে আইপিএলের প্রথম ম্যাচ জিতল চেন্নাই

আইপিএলের ১৩ তম সংস্করণ এর প্রথমে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে সহজ জয় তুলে নিল। ২০১৩ সাল থেকে মুম্বাইয়ের প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করার রেকর্ডটি অব্যাহত রইল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি এরপর কুইন্টন ডি কক রোহিত শর্মা দুর্দান্ত শুরু করেন। পঞ্চম ওভারে পীযূষ চাওলা বলে রোহিত শর্মা (১২) আউট হবেই ম্যাচে ফিরে আসে চেন্নাই সুপার কিংস।

রোহিতের ঠিক পরেই স্যাম কুরআন এর বলে ওয়াটসনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন কুইন্টন ডি কক(৩৩)। সূর্যকুমার যাদব কে নিয়ে ইনিংস গড়ার কাজ শুরু করেন সৌরভ তিওয়ারি। তিনি মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ স্কোর ৪২ করেন। রবীন্দ্র জাদেজা এক ওভারে সৌরভ তিওয়ারি ও হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নিয়ে মুম্বাই কে বড় ধাক্কা দেন। চেন্নাইয়ের হয়ে এনগিডি তিনটি, দীপক চাহার ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট দখল করেছেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওভার এর মধ্যে মুরলী বিজয় ও ওয়াটসনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। এদিন রায়নার উপস্থিতি বুঝতে দেননি আম্বাতি রাইডু। ৭১ রানের এক অসাধারণ ইনিংস খেলেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দান করেন ফাফ ডুপ্লেসি। চেন্নাইয়ের উইনিং শর্ট আসে ডু প্লেসির ব্যাট থেকে। ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পেয়ে যায় চেন্নাই।

এক বছরেরও বেশি সময় পর মাঠে নামেন মহেন্দ্র সিংহ ধোনি। যদিও মাত্র ২ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন তিনি। ধোনির আগে ব্যাট করতে আসেন রবীন্দ্র জাদেজা এবং স্যাম কুরান। এদিন দুটি দলেরই ফিল্ডিং একদমই ভালো হয়নি। অনেক ক্রিকেটারকেই সহজেই আটকানো যায় এমন বল মিস করতে দেখা যায়। এছাড়াও এদিন একদমই ফ্রমে ছিলেন না ভারতের এক নম্বর বোলার জাসপ্রিত বুমরাহ। নির্ধারিত চার ওভার বল করে ৪৩ রান দিয়ে একটি উইকেট দখল করেছেন বুমরাহ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026