খেলা

হারের ধাক্কা কাটিয়ে ২০ রানে হায়দ্রাবাদকে হারাল ধোনির সিএসকে

পর পর দুটো ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে অবশেষে আইপিএলে জয়ের সরণিতে ফিরল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে আইপিএলের প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই।

১৬৮ রান তাড়া করতে নেমে একসময় নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নার (৯), জনি বেয়ারস্টো (২৩), মনীশ পাণ্ডে (৪) দ্রুত ফিরে যান। এরপর কেন উইলিয়ামসন এবং প্রিয়ম গর্গ জুটি ৪০ রান যোগ করলেও প্রিয়ম ১৬ রানে আউট হন। শেষপর্যন্ত উইলিয়ামসন ৩৯ বলে ৫৭ রান করলেও জেতাতে পারলেন না হায়দরাবাদকে। বিজয় শঙ্কর (১২) এবং রশিদ খান (১৪) চেষ্টা করলেও দলকে জেতানোর  জন্য সেই চেষ্টাটা যথেষ্ট ছিল না। শার্দুল ঠাকুর, ডোয়েন ব্র্যাভোদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় সিএকে। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের হয়ে দুটো করে উইকেট নিলেন ডোয়াইন ব্র্যাভো এবং করণ শর্মা।

এদিন দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফর্মে থাকা দু প্লেসি রানের খাতা খুলতে পারেননি। তবে স্যাম করান ওপেনিংয়ে নেমে ২১ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেন ওয়াটসন (৪২), আম্বাতি রায়াডু (৪১) জুটি চেন্নাইকে লড়াই করার একটা রাস্তা দেখান । পাঁচ নম্বরে নেমে ধোনি ১৩ বলে করলেন ২১ রান। ১০ বলে ২৫ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে সিএসকে। দুটি করে উইকেট নেন সন্দীপ শর্মা, খলিল আহমেদ এবং এন নটরাজন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026