কয়েকবছর আগে নোটবন্দি করে অসৎ মানুষদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়েছিল মোদি সরকার। বদলে গিয়েছিল কারেন্সি নোট। বাজারে এসেছিলে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। বর্তমানে ২০০০ টাকার নোট খুব একটা প্রচলিত না হলেও, ৫০০ টাকার নোট ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়। আপনার কাছেও যদি ৫০০ টাকার নোট এই মুহূর্তে থাকে, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। ৫০০ টাকার নোট সমন্ধে একটি বড় আপডেট দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI।
বাজারে দুই ধরনের নতুন ৫০০ টাকার নোট পাওয়া যায় এবং উভয় নোটের মধ্যে খুব সামান্য পার্থক্য রয়েছে। এই দুই ধরনের নোটের মধ্যে একটিকে জাল বলা হচ্ছে। সম্প্রতি এই তথ্য জানাতে একটি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ভিডিওতে জানানো হয়েছে যে আপনি ভুল করেও ৫০০ টাকার এমন কোনো নোট নেবেন না, যেখানে সবুজ স্ট্রিপটি আরবিআই গভর্নরের স্বাক্ষরের মধ্য দিয়ে যায় বা গান্ধীজির ছবির খুব কাছাকাছি থাকে। এবার এই ভাইরাল তথ্যের সত্যতা যাচাই করেছে পিআইবি ফ্যাক্ট চেক।
PIB ফ্যাক্ট চেক স্পষ্ট জানিয়েছে যে এই ভিডিও সম্পূর্ণ ভুয়া। বাজারে চলমান উভয় ধরনের নোটই আসল। আপনার কাছে যদি ৫০০ টাকার কোনো নোট থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আরবিআই জানিয়েছে যে দুই ধরনের নোটই বৈধ। আপনিও যদি এমন কোনো মেসেজ পান, তাহলে চিন্তা করবেন না। এই ধরনের ভুয়া বার্তা কারো সাথে শেয়ার করবেন না। এছাড়াও, আপনি যেকোনো খবরের সত্যতা যাচাই করতে পারেন PIB ফ্যাক্ট চেকের অফিসিয়াল ওয়েবসাইটে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…