আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের মুহূর্ত মাত্র। একটি ভিডিওর মাধ্যমে এমন অনেক মানুষ আছে যারা পরিচিতির শীর্ষ আসন দখল করেছেন। আবার এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে সমালোচনার নতুন দ্বার খুলে দিয়েছেন। বর্তমান সময়ের প্রতিনিয়ত দেখা যাচ্ছে, মিডিয়া পাড়ায় ভাইরাল হওয়ার জন্য লজ্জার সীমা অতিক্রম করেছে অনেকেই। তবে লজ্জার সীমা অতিক্রম না করেও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যায় তা প্রমাণিত করেছে ৭ বছরের এক বালিকা।
মিডিয়াপাড়ায় ভাইরাল হওয়ার জন্য বর্তমানে বলিউড বা টলিউড অভিনেতা-অভিনেত্রী হওয়ার প্রয়োজন নেই। গ্রামের সাধারণ মানুষও কয়েক মুহূর্তের মধ্যে ভাইরাল হতে পারে ইন্টারনেটে। তবে তার জন্য সঠিক কনটেন্ট এবং দক্ষ অভিনয়ের প্রয়োজন। সম্প্রতি ইউটিউবে কয়েক মিনিটের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে ছোট্ট একটি মেয়েকে অসাধারণ অঙ্গভঙ্গিমায় নাচ করতে দেখা যাচ্ছে।
‘প্লে উইথ রাধি’ নামের ইউটিউব চ্যানেল থেকে কয়েক মিনিটের ছোট্ট ভিডিওটি আপলোড করা হয়েছে। যেখানে ৭ থেকে ৮ বছরের ছোট্ট একটি মেয়েকে অসাধারণ অঙ্গ ভঙ্গিমায় নৃত্য করতে দেখা যাচ্ছে। শ্রীকৃষ্ণের গুনগান তথা ‘মাইয়া যশোদা এ তেরে কানাইয়া….’ গানে ওই মেয়েটির ডান্সের স্টেপ গুলি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। ইউটিউবে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোন একটি সংক্ষিপ্ত পার্কে লাল ড্রেসে সাবলীল ভাবে নিত্য করছে ওই বালিকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে ভিডিওটি এখনো পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ উপভোগ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…