নিউজ

সাইকেল যাত্রায় নদিয়া থেকে গ্যাংটকে, পরিবেশের বার্তা নিয়ে একা একা তরুণ

মলয় দে, নদীয়া: নদীয়া জেলার বক্সিপুর থেকে সিকিমের গ্যাংটক এর উদ্দেশ্যে সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদান ও দূষন মুক্ত পৃথিবী গড়ে তোলার বার্তা ছড়িয়ে দিতে ২৭ নভেম্বর ২০১৯ সাইকেল যাত্রা শুরু করলেন রকি মন্ডল নামে এক তরুণ। পেশায় কম্পিউটার অপারেটর। মানুষকে সচেতন করাই তার মূল লক্ষ্য।

তিনি তাঁর বার্তায় উল্লেখ করেছেন –

১) আবহমানকাল ধরে মানবদেহের জন্য রক্তদান এবং রক্ত গ্রহণের ব্যবহার চলছে। স্বেচ্ছায় রক্তদাতাদের ‘রক্তবীর’ অভিহিত করে, রক্তদানের এই সামাজিক আন্দোলনকে আরও বিস্তৃত করতে হবে।

২) আগামীর স্বপ্ন দূষন মুক্ত পৃথিবী গড়ে তোলা। অার গাছ না লাগালে পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে না,
আগামী প্রজন্মের কথা ভেবে গাছ লাগাতে হবে । গাছ-ই আগামী দিনে নির্মল পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে।

এই দুই বার্তা কে সামনে রেখেই তাঁর যাত্রা শুরু। তবে এবারই প্রথম নয় সমাজ গঠনের বার্তা নিয়ে নদীয়া থেকে দীঘা ও টাইগার হিল পর্যন্ত সাইকেল যাত্রা করেছেন ।

যাত্রাপথ : বকশিপুর (নদীয়া), বহরমপুর (মুর্শিদাবাদ), মালদা ডালখোলা,(উত্তর দিনাজপুর ) শিলিগুড়ি (দার্জিলিং) কালিমপং, গ্যাংটক (সিকিম ) ।

যাত্রাপথে সকলের সহযোগিতা ও পাশে থাকার আবেদন জানিয়েছেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026