নিউজ

Cyclone Alert: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস, শীতের শুরুতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

ডিসেম্বর মাসের শুরু হয়ে গেলেও বঙ্গজুড়ে শীতের আমেজ খুব একটা নেই বললেই চলে। ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়লেই তা সম্পূর্ণ উধাও হয়ে যায়। তারমধ্যে শহরতলি কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। যদিওবা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে ভোরের দিকে এবং সন্ধ্যের দিকে শীতের আমেজ থাকবে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই আমেজ নিয়েই কাটাতে হবে বঙ্গবাসীকে। শুক্রবার ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। তবে হাওয়া অফিস এও জানিয়েছে যে শীতের ইনিংসের মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস। কবে এই ঘূর্ণিঝড় আসছে? ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কি বাংলায়? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে এসে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর-পশ্চিম এবং পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। আপাতত ঘূর্ণিঝড়ের অভিমুখ তামিলনাড়ুর পন্ডিচেরি উপকূল। আবহবিদরা মনে করছেন যে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে এটি শুক্রবার সকালের মধ্যে পৌঁছে যাবে। তবে এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে নাও পড়তে পারে। উপকূলের কাছে এসে এই ঘূর্ণিঝড় শক্তি হারাতে পারে। তবে এর প্রভাব পড়বে অন্ধপ্রদেশ উপকূলে।

জানা গিয়েছে, স্থলভাগের কাছাকাছি এর গতিবেগ সর্বোচ্চ ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। বুধবার রাত থেকেই তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল এবং অন্ধপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়তে শুরু করবে। বুধবার ভারী বৃষ্টির সঙ্গে ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা বাতাস বইতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পরোক্ষভাবে বাংলায় কিছু পড়বে নাকি, সেই সম্বন্ধে এখনও কোনো তথ্য দেয়নি হাওয়া অফিস। তবে আগামী শনি রবিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026