নিউজ

রবিবার বৃদ্ধি পাবে শক্তি, ২০০ কিমি বেগে রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’

ক্রমেই নিজের শক্তি বৃদ্ধি করে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি নিম্নচাপ। যা শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, শনিবার এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রবিবার তার শক্তি আরও বৃদ্ধি পাবে। আগামী মঙ্গলবার রাজ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-পশ্চিম দিকে বাঁক নেবে। এরপরে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। ঘূর্ণিঝড়টির প্রভাবে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ১৭০ কিমি থেকে ২০০ কিমি প্রতি ঘন্টায় ঘূর্ণিঝড়টি বইতে পারে। তবে স্থলভাগে আছড়ে পড়ার আগে শক্তি কিছুটা হ্রাস পাবে।

মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে তাই দক্ষিণবঙ্গের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশ ও ওড়িশা উপকূলেও পড়বে। দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরোটাই নির্ভর করছে ঘূর্ণিঝড়ের গতিপথের উপর। আগামীকাল থেকে রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে। বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026