বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আমফান প্রবল বেগে ধেয়ে আসছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে পরিণত হবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। শনিবার তা আছড়ে পড়তে পারে উপকূলে। তবে রবিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব এরাজ্যে পড়বে না। সোমবার থেকে পশ্চিমবঙ্গে আমফানের সরাসরি প্রভাব পড়তে শুরু করবে। তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে টানা বৃষ্টিপাত চলতে পারে আগামী কয়েকদিন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবারে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপে অবস্থান করবে এটি। শনিবারে এটি মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেখান থেকে রবিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে এগোবে। রবিবারের পর এটি দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে। এর প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ৭০-১১০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবারের পর বুধবার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
প্রশাসনের তরফে ইতিমধ্যেই মৎসজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে আছেন, তাদের ফিরে আসতে বলা হয়েছে। উড়িষ্যা উপকূলের দিকে থাকা সমস্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা গভীর সমুদ্রে আছে তাদের ফিরে আসতে বলা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…