কালবৈশাখীর তান্ডব আজ থেকেই শুরু হতে পারে। আজ বিকেলের পর থেকেই কালবৈশাখী হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
আজ কলকাতাতে ঝড়বৃষ্টির সাথে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত হবার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় সকালে আকাশের মুখভার, বেলা যত বাড়বে আকাশ তত মেঘে ছেয়ে যাবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন : পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরে রয়েছে ‘অতি-গরম দৈত্যাকার গ্রহ’, শুরু হয় লোহার বৃষ্টি
এই ঝড়বৃষ্টির কারণ হিসাবে আবহাওয়া অফিস জানিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টি হবে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি ও উত্তরপ্রদেশে। আবার বিহার ও ঝাড়খণ্ডেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাত হবে উত্তরাখণ্ডে। পশ্চিমবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ প্রভৃতি জেলাতে রবিবার ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…