নিউজ

২১০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে মোকা, পশ্চিমবঙ্গের ১১ টি জেলায় রয়েছে অশনি সংকেত, সতর্কতা চরমে

ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়তে চলেছে খুব শীঘ্রই। আজ দক্ষিণবঙ্গের চারটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চারটি জেলার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে আগামী কয়েক দিন আবহাওয়া বেশ শুষ্ক থাকতে পারে। উত্তরের পার্বত্য দুই জেলা ভিজতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে।

এই মুহূর্তে কলকাতা শহরে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৪ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপেক্ষিক আদ্রতা ৫০ শতাংশ থেকে ৮৪ শতাংশ অবধি থাকতে পারে। কলকাতা শহরে অবশ্য বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলায়।

অন্যদিকে তাপপ্রবাহ তৈরি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। একই সাথে আগামী তিন দিনে তাপমাত্রার পারদ মোটামুটি ৩ থেকে ৪° পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দক্ষিণের মতো উত্তরে বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলায় আবহাওয়া কিছুটা ভালো থাকলেও সমস্যায় পড়বে বাংলাদেশ এবং মায়ানমার। এই দুই দেশ এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড়ের গতি ইতিমধ্যে ২১০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে। আর সেই জন্য আতঙ্কে রয়েছে বাংলাদেশ। সেই সাথেই উত্তর-পূর্বের কিছু রাজ্যে প্রভাব পড়বে। ঘূর্ণিঝড় মোকার প্রভাবে সেন্ট মার্টিন দ্বীপে ইতিমধ্যেই হাওয়ার গতিবেগ বৃদ্ধি পেতে শুরু করেছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে সেখানে এবং বৃষ্টি বেড়েছে কক্সবাজার এলাকাতেও।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026