নিউজ

Cyclone Mocha: মোকা তৈরীর পরিস্থিতি অনুকূল বঙ্গোপসাগরে, শনিবার হবে ঘূর্ণাবর্ত, আর কি কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর?

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বুকে শনিবার তৈরি হতে চলেছে একটি বড় ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘন্টায় পরিণত হবে একটি গভীর নিম্নচাপে। এর পরে তারও শক্তি সঞ্চয় করে ৮ মে প্রায় সাইক্লোনের পরিস্থিতি তৈরি করতে পারে। ৯ থেকে ১০ মে নাগাদ গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের খবর, এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে। শুক্রবার ভারতীয় মৌসম ভবন জানিয়েছিল, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ এই চারটি রাজ্যের মধ্যে যে কোন একটি রাজ্যের দিকে ধেয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড়। এর মধ্যে বাংলা এবং উড়িষ্যা ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানানো হয়েছে।

এক আবহাওয়াবিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হলে তা কোন দিকে আছড়ে পড়বে তার ব্যাপারে জানা যেতে পারে রবিবার। শনিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণাবর্ত্য তৈরি হলেও রাজ্যের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকতে চলেছে। তবে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের চারটি জেলা। শনিবার দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা এবং দক্ষিণ বঙ্গের বাকি জেলাগুলিতে। পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

আবহাওয়াবিদদের মতে, যদি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম দেওয়া হবে মোকা। আরব সাগরের প্রান্তে অবস্থিত একটি দেশ ইয়েমেন এই ঝড়ের নাম দিয়েছে মোকা। মোকা এক ধরনের অত্যন্ত জনপ্রিয় কফি। ইয়েমেন দেশটিতে এই মোকা কফিটি অত্যন্ত জনপ্রিয়। এর পাশাপাশি ইয়েমেনের বন্দর শহরের নাম মোকা। তাই সবকিছু বিচার করেই ঘূর্ণিঝড়ের এরকম নামকরণ করা হয়েছে ইয়েমেনের তরফ থেকে। সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা পুরসভা ঝড়ের খবর মেলার সঙ্গে সঙ্গেই সমস্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। বুধবার নবান্নে গিয়ে জরুরী বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার এবং পুরসভার ডিজি পি কে দুয়া।

শহরের খালের অবস্থা জানতে বৃহস্পতিবার পুর ভবনে পুরসভা, শেষ দপ্তর এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বিধানসভার পুর ও নগরোন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও এই মোকা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই তোড়জোড় শুরু করেছে ওড়িশা সরকার। মঙ্গলবার ঘূর্ণিঝড় মোকাবিলা সংক্রান্ত আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। প্রয়োজনে কিভাবে উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেই নিয়ে বৈঠকে আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026