নিউজ

cyclone mocha: অতি প্রবল হয়ে ঘন্টায় ১৯০ কিলোমিটার পর্যন্ত বেগে এগোতে চলেছে মোকা, প্রভাব থাকবে কলকাতার আকাশে

ইতিমধ্যেই একটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। খুব শীঘ্রই বাংলাদেশের দিকে এগোতে শুরু করেছে এই ঝড়। এই মুহূর্তে মোকার গতিবেগ ঘন্টায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত। পূর্ব বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এই ঝড়। এর প্রভাবে কলকাতার আকাশে কিছু পরিবর্তন আসতে চলেছে। মৌসম ভবন থেকে পাওয়া শেষ বুলেটিন জানাচ্ছে, খুব শীঘ্রই স্থলভাগের কাছে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় মোকা। শেষ পাওয়া খবর অনুযায়ী আন্দামানের রাজধানী পোর্টব্লেয়ার থেকে মাত্র ৫৬০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। কক্সবাজার থেকে ৬৮০ এবং মায়ানমার থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।

এই ঘূর্ণিঝড়ের মূল অভিমুখ থাকবে উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে। মাঝরাতে মোকা আরো শক্তি বাড়াতে পারে বলে পূর্বাভাস। তবে স্থলভাগে আছড়ে পড়ার সময় একটু শক্তি হারাবে মোকা। আবহবিদরা জানাচ্ছেন স্থলভাগে আছড়ে পড়ার সময় একটু শক্তি হারাতে পারে এই ঘূর্ণিঝড়। সেই সময় গতিবেগ থাকবে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। সেই সময় ঝড়ো হবার গতিবেগ ঘন্টায় ১৭৫ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে জানানো হয়েছে। আবহবিদরা মনে করছেন পশ্চিমবঙ্গের উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে থাকতে চলেছে এই ঘূর্ণিঝড়। এর ফলে রাজ্যে খুব একটা বেশি প্রভাব পড়বে না।

বাংলাদেশ লাগোয়া সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। আগামী ১৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এই মোকার প্রভাবে রবিবার পর্যন্ত কলকাতা এবং দুই চব্বিশ পরগনার আকাশ মেঘলা থাকতে পারে। শনিবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই রোববার। আগামী সোমবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026