নিউজ

Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকা কি সত্যিই আসছে? কোন দেশ এই নাম দিল? এই নামের অর্থই বা কি?

মে মাস আসতে না আসতেই আবারও নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী কয়েক দিনে একটি নিম্নচাপ পুঞ্জিভূত হতে চলেছে বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হবেই এমন নিশ্চয়তা এখনো পর্যন্ত দেননি আবহাওয়াবিদরা। পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় শক্তি বৃদ্ধি করে, সেদিন নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। নিম্নচাপ থেকে ক্রমাগত শক্তি বৃদ্ধি করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা কিংবা ঘূর্ণিঝড় তৈরি হলে, সেটি কোথায় আঘাত করবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস দেওয়া হয়নি।

তবে যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তবে যতদূর সম্ভব তার নামকরণ হবে মোকা। এই নামকরণ করেছে মূলত ইয়েমেন। রীতি অনুযায়ী WMO/ESCAP এর সদস্য দেশগুলি বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের নামকরণ করে থাকে। সেইমতো এইবার ইয়েমেনের পালা। এই মোকা নামটির সঙ্গে জড়িয়ে আছে একটি কফির সুবাস। রোহিত সাগরের উপকূলে প্রাচীন বন্দর শহর Mokah এর নাম অনুযায়ী এই অনাগত ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।

এই বন্দর থেকে বিভিন্ন প্রান্তে ইয়েমেনের বিখ্যাত কফি রপ্তানি করা হয়। গত ২০০ বছর ধরে অফিস সাম্রাজ্যে এই দেশ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে। অন্যদিকে এই প্রাচীন বন্দরের নাম অনুযায়ী আরো একটি কফির নাম রয়েছে, Mocha। বাংলায় একই রকম শোনালেও ইংরেজি নামটা অন্যরকম। এটি এক ধরনের বিখ্যাত কফি এবং যারা কফি বিলাসী তাদের কাছে মোকার প্রতি একটা অন্যরকম ভালোবাসা রয়েছে। তবে এবার এসেই মোকার সঙ্গেই জড়িয়ে গেল সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026