নিউজ

আমফানের পর এবার আসছে ঘূর্নিঝড় ‘নিসর্গ’

গত বুধবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পশ্চিমবঙ্গের একটি বিস্তৃর্ণ এলাকা। এই ‘আমফান’ নামটি থাইল্যান্ডের দেওয়া। তেমনই পরবর্তী যে ঝড়টি আসতে চলেছে তার নাম ‘নিসর্গ’। যা প্রতিবেশী দেশ বাংলাদেশের দেওয়া।

বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলোর নাম আগের থেকেই ঠিক করা থাকে। যা পাশ্ববর্তী দেশ গুলো মিলিতভাবে ঠিক করে। এভাবেই আগে যে সমস্ত ঝড় হয়েছিল সেগুলোরও নাম ঠিক করা ছিল। প্রথম থেকে মোট ৮ টা সমুদ্র তীরবর্তী দেশ এই নাম ঠিক করার দায়িত্বে ছিল। পরে ঝড়ের দাপট অন্যান্য বেশ কয়েকটি দেশে পড়লে তাদের নাম ঠিক করার দায়িত্ব দেওয়া হয়। নির্ধারিত নামের একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকায় মোট ১৩ টি দেশ ১৩ টি করে নাম নির্ধারণ করে। মোট ১৬৯ টি নামের একটি তালিকা তৈরি করে এই দেশগুলো।

পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকায় ঘূর্ণিঝড় সৃষ্টি হলে পূর্ব নির্ধারিত তালিকা থেকে নামকরণ করা হয়ে থাকে। জানা গেছে, আগের তালিকার শেষ নাম ছিল ‘আমফান’। যা থাইল্যান্ডের দেওয়া। পরবর্তী যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে তার নামকরণ করা হবে ‘নিসর্গ’। নতুন তালিকার প্রথম এই নামটি বাংলাদেশের দেওয়া। এরপর যে ২ টি ঝড় হবে তাদের নাম হবে ‘গতি’ ও ‘নিভার’। এই নামগুলো যথাক্রমে ভারত ও ইরানের দেওয়া।

Anirban Kundu

Recent Posts

কালো ছাতার মতো ড্রেস পরে চমকে দিলনে অভিনেত্রী উর্ফি জাভেদ, তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিও

নিজের অদ্ভুত এবং ব্যতিক্রমী ফ্যাশন সেন্সের জন্য বরাবরই শিরোনামে থাকেন Uorfi Javed। আবারও এক অভিনব…

May 13, 2026

৪৩ বছরেও আগুন ঝরাচ্ছেন অভিনেত্রী মোনালিসা, বডিকন ড্রেসে নজর কাড়লেন ভোজপুরি কুইন, দেখুন ছবি

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী Monalisa আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের গ্ল্যামারাস লুক দিয়ে ভক্তদের মুগ্ধ…

May 13, 2026

ভোটে হারতেই বদল! মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, চর্চায় নবান্ন

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z প্লাস নিরাপত্তা নিয়ে…

May 12, 2026

মুখ্যমন্ত্রী হয়েই কড়া পদক্ষেপ! এক ধাক্কায় বন্ধ হচ্ছে ৭১৭টি মদের দোকান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন থালাপতি বিজয়। আগেই ২০০ ইউনিট বিনামূল্যে…

May 12, 2026

৪ লাখে গ্রুপ ডি, ৭ লাখে গ্রুপ সি! ফাঁস চাকরি বিক্রির ‘রেট কার্ড’, তোলপাড় বাংলার রাজনীতি

গত ১৫ বছর ধরে বাংলায় দুর্নীতি, কালোবাজারি ও সিন্ডিকেট রাজ চলেছে বলে অভিযোগ তুলে ফের…

May 12, 2026

টানা জিতলেও কি প্লে-অফে উঠতে পারবে KKR? সামনে এখন ভয়ংকর কঠিন সমীকরণ!

চলতি আইপিএল ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রথম ৬…

May 12, 2026